বিক্রি হচ্ছে না টেলিটক, প্রশাসকের অধীনেই চলবে ‘নগদ’: আইসিটি মন্ত্রী

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, আমরা বিক্রি করবো না, টেলিটককে আপগ্রেড করবো। কারণ, এই কম্পিটিশনের বাজারে আমরা যদি না থাকি, তাহলে অন্য অপারেটররা নিজেদের মতো করে বাজার নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি আপাতত বিক্রি না করে প্রশাসকের অধীনেই ‘নগদ’ চলবে বলেও জানান মন্ত্রী। মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আরও পড়ুন সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী জানান, আইনি জটিলতার কারণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ আপাতত বিক্রি বা হস্তান্তর করা হচ্ছে না। মামলা নিষ্পত্তির পর এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সম্প্রতি বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওন সরকারের কাছে রাষ্ট্রায়ত্ত টেলিটক ও বিটিসিএলের সঙ্গে অংশীদারত্বের আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে টেলিটককে বাংলাল

বিক্রি হচ্ছে না টেলিটক, প্রশাসকের অধীনেই চলবে ‘নগদ’: আইসিটি মন্ত্রী

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, আমরা বিক্রি করবো না, টেলিটককে আপগ্রেড করবো। কারণ, এই কম্পিটিশনের বাজারে আমরা যদি না থাকি, তাহলে অন্য অপারেটররা নিজেদের মতো করে বাজার নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি আপাতত বিক্রি না করে প্রশাসকের অধীনেই ‘নগদ’ চলবে বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী জানান, আইনি জটিলতার কারণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ আপাতত বিক্রি বা হস্তান্তর করা হচ্ছে না। মামলা নিষ্পত্তির পর এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

সম্প্রতি বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওন সরকারের কাছে রাষ্ট্রায়ত্ত টেলিটক ও বিটিসিএলের সঙ্গে অংশীদারত্বের আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে টেলিটককে বাংলালিংকের সঙ্গে একীভূত করার এবং ‘নগদ’-এ বিনিয়োগ বা প্রতিষ্ঠানটি অধিগ্রহণেরও প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি।

এসব প্রস্তাবের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা টেলিটক বিক্রি করবো না। আমরা টেলিটককে আপগ্রেড করবো। সরকারের লক্ষ্য রাষ্ট্রায়ত্ত অপারেটরটিকে আরও সক্ষম করে তোলা, যাতে বাজারে প্রতিযোগিতা বজায় থাকে এবং গ্রাহকরা বিকল্প সেবা পান।

‘নগদ’ বিক্রি বা হস্তান্তর নিয়ে করা প্রশ্নের জবাবে ফকির মাহবুব আনাম বলেন, আইনি জটিলতার কারণে নগদ আপাতত সরকারি প্রশাসকের মাধ্যমেই পরিচালিত হবে। নগদ নিয়ে মামলা আছে। সেই মামলা নিষ্পত্তি হলে পরে সরকার সিদ্ধান্ত নেবে।

নগদ থেকে অতীতে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে রয়েছে। ওই অর্থ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) দেখছে। একবার মানুষের পকেটের টাকা চলে গেলে তা বের করা অনেক কঠিন।

ইএইচটি/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow