বিগ বস-এ সৌরভ গাঙ্গুলি
দীর্ঘদিন ‘দাদাগিরি’ দিয়ে টেলিভিশন দর্শকদের মন জয় করার পর এবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের রিয়ালিটি শো ‘বিগ বস’-এর বাংলা সংস্করণের সঞ্চালক হিসেবে পর্দায় ফিরছেন সৌরভ গাঙ্গুলি। আগামী ৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে এক অনুষ্ঠানের মাধ্যমে এই রিয়ালিটি শোর আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা রয়েছে। জানা যায়, ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হতে যাওয়া এই শো নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী শুক্রবার ইডেন গার্ডেন্সে আয়োজিত অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে অনুষ্ঠানটি ঠিক কবে থেকে এবং কোন সময়ে প্রচারিত হবে, তা এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি। এছাড়া প্রতিযোগীদের তালিকায় কারা থাকছেন, তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। উল্লেখ্য, প্রায় এক দশক আগে অন্য একটি চ্যানেলে বাংলার ‘বিগ বস’ প্রচারিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এটি আবারও ফিরছে। এদিকে বর্তমানে সৌরভের বায়োপিক নিয়েও জোর আলোচনা চলছে, যেখানে তার চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও।
দীর্ঘদিন ‘দাদাগিরি’ দিয়ে টেলিভিশন দর্শকদের মন জয় করার পর এবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের রিয়ালিটি শো ‘বিগ বস’-এর বাংলা সংস্করণের সঞ্চালক হিসেবে পর্দায় ফিরছেন সৌরভ গাঙ্গুলি। আগামী ৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে এক অনুষ্ঠানের মাধ্যমে এই রিয়ালিটি শোর আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা রয়েছে।
জানা যায়, ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হতে যাওয়া এই শো নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী শুক্রবার ইডেন গার্ডেন্সে আয়োজিত অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে অনুষ্ঠানটি ঠিক কবে থেকে এবং কোন সময়ে প্রচারিত হবে, তা এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি। এছাড়া প্রতিযোগীদের তালিকায় কারা থাকছেন, তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।
উল্লেখ্য, প্রায় এক দশক আগে অন্য একটি চ্যানেলে বাংলার ‘বিগ বস’ প্রচারিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এটি আবারও ফিরছে।
এদিকে বর্তমানে সৌরভের বায়োপিক নিয়েও জোর আলোচনা চলছে, যেখানে তার চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও।
What's Your Reaction?