বিচারপতি মানিক ও ঢাবি শিক্ষক জামালের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

জুলাই-আগেস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে দাখিলের জন্য আগামী ৯ জুলাই পরবর্তী দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় অন্য আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল। মঙ্গলবার (৯ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। এর আগে থেকেই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন বিচারপতি মানিক ও অধ্যাপক জামাল উদ্দিন। শুনানির দিন সকালে বিচারপতি মানিক ও জামালকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর তাদের আবার কারাগারে পাঠানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে একদিন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে, ২৭ এপ্রিল এই দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা। এফএইচ/এএমএ

বিচারপতি মানিক ও ঢাবি শিক্ষক জামালের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

জুলাই-আগেস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে দাখিলের জন্য আগামী ৯ জুলাই পরবর্তী দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মামলায় অন্য আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল।

মঙ্গলবার (৯ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। এর আগে থেকেই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন বিচারপতি মানিক ও অধ্যাপক জামাল উদ্দিন।

শুনানির দিন সকালে বিচারপতি মানিক ও জামালকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর তাদের আবার কারাগারে পাঠানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে একদিন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে, ২৭ এপ্রিল এই দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা।

এফএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow