বিচারে বিলম্বের ব্যাখ্যা চেয়ে হবিগঞ্জের বিচারককে হাইকোর্টে তলব
প্রায় পাঁচ বছরেও একটি ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শেষ না করায় হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৩ জুন ওই বিচারককে সশরীরে হাজির হয়ে মামলার বিচারকাজে বিলম্বের কারণ ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ জুন) আসামি গোলাম হোসেনের জামিন শুনানিতে হাইকোর্টের বিচারপতি কে এম ইমরুল কায়েশ ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এফএইচ/এমকেআর
প্রায় পাঁচ বছরেও একটি ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শেষ না করায় হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরাকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ২৩ জুন ওই বিচারককে সশরীরে হাজির হয়ে মামলার বিচারকাজে বিলম্বের কারণ ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ জুন) আসামি গোলাম হোসেনের জামিন শুনানিতে হাইকোর্টের বিচারপতি কে এম ইমরুল কায়েশ ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএইচ/এমকেআর
What's Your Reaction?