বিজয়ের আনন্দ আড়াইহাজারবাসীর প্রতি উৎসর্গ করছি : আজাদ
নারায়ণগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, বিজয়ের এ আনন্দ আমি আড়াইহাজারবাসীর প্রতি উৎসর্গ করছি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর নিজ বাসভবনে নেতাকর্মীদের সামনে এ কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর আজাদ বলেন, এ বিজয় ব্যক্তিগত নয়, এটি আড়াইহাজারবাসীর বিজয়। ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা গেছে। স্লোগান, করতালি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন তারা। নির্বাচনের আগে আড়াইহাজারের উন্নয়ন নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি। শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান ও জনসেবামূলক খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন বিএনপির এ সংসদ সদস্য। নেতাকর্মীরা জানান, এ বিজয় সাধারণ মানুষের বিজয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আজাদের বিকল্প নেই। আড়াইহাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজাদ বলেন, তাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার দেওয
নারায়ণগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, বিজয়ের এ আনন্দ আমি আড়াইহাজারবাসীর প্রতি উৎসর্গ করছি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর নিজ বাসভবনে নেতাকর্মীদের সামনে এ কথা বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর আজাদ বলেন, এ বিজয় ব্যক্তিগত নয়, এটি আড়াইহাজারবাসীর বিজয়। ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা গেছে। স্লোগান, করতালি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন তারা।
নির্বাচনের আগে আড়াইহাজারের উন্নয়ন নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি। শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান ও জনসেবামূলক খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন বিএনপির এ সংসদ সদস্য।
নেতাকর্মীরা জানান, এ বিজয় সাধারণ মানুষের বিজয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আজাদের বিকল্প নেই।
আড়াইহাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজাদ বলেন, তাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে এখন আমার প্রধান লক্ষ্য।
What's Your Reaction?