বিজিবি-গ্রামবাসীর কঠোর প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইনের চেষ্টা

জয়পুরহাট সীমান্তে তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫/৮-এস সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ দুই নারী ও একজন বৃদ্ধকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় সীমান্তের লাইটপোস্টের আলোও নিভিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করতে বাধা দেন এবং বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে নিজেদের হেফাজতে নেন এবং সীমান্তের শূন্যরেখায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল জোরদার করে সতর্ক অবস্থান নেয় বিজিবি। স্থানীয় ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম বলেন, ভোরে বিএসএফ দুই নারী ও একজন বৃদ্ধকে পুশইনের চেষ্টা করে। গ্রামবাসী ও বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই তিনজন সীমান্তের শূন্যর

বিজিবি-গ্রামবাসীর কঠোর প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইনের চেষ্টা

জয়পুরহাট সীমান্তে তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫/৮-এস সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ দুই নারী ও একজন বৃদ্ধকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় সীমান্তের লাইটপোস্টের আলোও নিভিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করতে বাধা দেন এবং বিজিবিকে খবর দেন।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে নিজেদের হেফাজতে নেন এবং সীমান্তের শূন্যরেখায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল জোরদার করে সতর্ক অবস্থান নেয় বিজিবি।

স্থানীয় ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম বলেন, ভোরে বিএসএফ দুই নারী ও একজন বৃদ্ধকে পুশইনের চেষ্টা করে। গ্রামবাসী ও বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই তিনজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্তে যেকোনো ধরনের পুশইন ঠেকাতে এলাকাবাসী বিজিবির সঙ্গে সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে ১৪ বিজিবির সহকারী পরিচালক হাসানুজ্জামান হাছান বলেন, সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বিষয়টির সমাধানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow