বিজিবির অভিযানে বড়লেখা সীমান্ত থেকে বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অবৈধ অস্ত্রসহ দুষ্কৃতকারীদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা উপজেলার নির্বাচনী বেইজ ক্যাম্পে (ছোটলেখা উচ্চ বিদ্যালয়) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
মোহাম্মদ আতাউর রহমান সুজন বলেন, এরই ধারাবাহিকতায় সোমবার (০২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর নিকট দিয়ে দুষ্কৃতকারীরা উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্রসহ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
তিনি আরও বলেন, প্রাপ

তিনি আরও বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানের নেতৃত্বে একটি টহলদল এবং বড়লেখা উপজেলার নির্বাচনী বেইজ ক্যাম্প (ছোটলেখা উচ্চ বিদ্যালয়) থেকে মেজর এম জাহিদের নেতৃত্বে আরও একটি টহলদল সমন্বিতভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, অভিযান চলাকালে দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে পাশের গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে সীমান্ত পিলার ১৩৭৫/এম থেকে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় লুকিয়ে রাখা উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ২৪টি পাওয়ার জেল নাইনটি উচ্চ বিস্ফোরক (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, নাগপুরে প্রস্তুত), ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপ গান।
আতাউর রহমান সুজন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের উচ্চ বিস্ফোরক ও অস্ত্রের অনুপ্রবেশ দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার একটি সুস্পষ্ট অপচেষ্টা বলে প্রতীয়মান হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
৫২ বিজিবির অধিনায়ক বলেন, উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রসংক্রান্ত ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আতাউর রহমান সুজন বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে আশ্বস্ত করছে যে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রস্তুত রয়েছে।