বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি পাওয়ারজেল নাইনটি বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি। বৃহস্পতিবার (২৫ জুন) বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) জানতে পারে যে সীমান্ত দিয়ে অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান, এসইউপি-এর নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তবর্তী মিশন এলাকায় অভিযান পরিচালনা করে। পরে বিজিবি সদস্যরা ব্যাপক তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিশন নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, ২৩টি টিউ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি পাওয়ারজেল নাইনটি বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি।
বৃহস্পতিবার (২৫ জুন) বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) জানতে পারে যে সীমান্ত দিয়ে অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান, এসইউপি-এর নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তবর্তী মিশন এলাকায় অভিযান পরিচালনা করে।
পরে বিজিবি সদস্যরা ব্যাপক তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিশন নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, ২৩টি টিউবে সংরক্ষিত তিন কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ারজেল নাইনটি বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি উদ্ধার করেন।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অস্ত্র, মাদক ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। উদ্ধারকৃত সামগ্রী জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।
What's Your Reaction?