বিজেপি জিততেই বদলে গেলো পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল-স্থাপনার নাম

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ফল প্রকাশের পর রাতারাতি রাজ্যের বিভিন্ন অঞ্চলের নাম পরিবর্তন করে ফেলেছেন বিজেপির কর্মী-সমর্থকরা। অঞ্চলের নামের পাশাপাশি বিভিন্ন পার্কের নামও পরিবর্তন করতে দেখা গেছে। তবে এই নাম পরিবর্তন বিজেপির কর্মী সমর্থকদের একটি স্বতঃস্ফূর্ত পদক্ষেপ। এখানে কোনো সরকারি সিলমোহর দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত নোয়াপাড়া অঞ্চলের ‘মসজিদবাড়ি রোডের’ নাম বদলে রাখা হয়েছে ‘নেতাজি পল্লী রোড’। পাশাপাশি বারাসাতের ‘সিরাজ উদ্যান’ পার্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শিবাজী উদ্যান’। জানা গেছে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই মঙ্গলবার (৫ মে) বারাসাতের ময়না অঞ্চলে মসজিদ বাড়ির রোড নামে একটি গেটের সামনে জড়ো হন বিজেপির কর্মী-সমর্থকরা। তাদের মধ্যে কয়েকজন একটি মই নিয়ে হাতুড়ি দিয়ে ‘মসজিদ বাড়ি রোড’ লেখা নামফলক ভাঙতে শুরু করেন। নামফলক ভাঙার পরে বিজেপির কর্মী সমর্থকরা সেখানে ‘নেতাজি পল্লী রোড’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেন। জোরপূর্বক নাম লেখার পর বিজেপির কর্মী সমর্থকেরা উচ্চস্বরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিত

বিজেপি জিততেই বদলে গেলো পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল-স্থাপনার নাম

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ফল প্রকাশের পর রাতারাতি রাজ্যের বিভিন্ন অঞ্চলের নাম পরিবর্তন করে ফেলেছেন বিজেপির কর্মী-সমর্থকরা। অঞ্চলের নামের পাশাপাশি বিভিন্ন পার্কের নামও পরিবর্তন করতে দেখা গেছে।

তবে এই নাম পরিবর্তন বিজেপির কর্মী সমর্থকদের একটি স্বতঃস্ফূর্ত পদক্ষেপ। এখানে কোনো সরকারি সিলমোহর দেওয়া হয়নি।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত নোয়াপাড়া অঞ্চলের ‘মসজিদবাড়ি রোডের’ নাম বদলে রাখা হয়েছে ‘নেতাজি পল্লী রোড’। পাশাপাশি বারাসাতের ‘সিরাজ উদ্যান’ পার্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শিবাজী উদ্যান’।

জানা গেছে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই মঙ্গলবার (৫ মে) বারাসাতের ময়না অঞ্চলে মসজিদ বাড়ির রোড নামে একটি গেটের সামনে জড়ো হন বিজেপির কর্মী-সমর্থকরা। তাদের মধ্যে কয়েকজন একটি মই নিয়ে হাতুড়ি দিয়ে ‘মসজিদ বাড়ি রোড’ লেখা নামফলক ভাঙতে শুরু করেন। নামফলক ভাঙার পরে বিজেপির কর্মী সমর্থকরা সেখানে ‘নেতাজি পল্লী রোড’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেন। জোরপূর্বক নাম লেখার পর বিজেপির কর্মী সমর্থকেরা উচ্চস্বরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন।

এই ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ এই বেআইনি কাজের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, কোনো কিছু পরিবর্তন করতে গেলে সেখানে স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে অনুমতি নিতে হয়। তা না করেই জোরপূর্বক নাম পরিবর্তন করা হচ্ছে।

তবে এ বিষয়ে বারাসাতের বিজেপি নেতা নীতীশ মণ্ডল বলেছেন, এই সড়কটির নাম ‘নেতাজি পল্লী’ রাখার জন্য আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আমরা ১০-১৫ বছর ধরে এটির জন্য অনুরোধ করছি, কিন্তু তারপরও নাম পরিবর্তন করতে পারিনি। আমাদের দল ক্ষমতায় আসার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, এসব ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে পুরো বিষয়টির ওপর প্রশাসনের তরফ থেকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।

ডিডি/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow