বিদায়ী নৌবাহিনী প্রধানের সঙ্গে পিএসওর সাক্ষাৎ

বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। মঙ্গলবার (২১ জুলাই) নৌ সদরদপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাগত উৎকর্ষ, আন্তঃবাহিনী সমন্বয় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে প্রিন্সিপাল স্টাফ অফিসার বিদায়ী নৌবাহিনী প্রধানের সফল নেতৃত্ব, দূরদর্শী কর্মপরিকল্পনা এবং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে তার গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। জবাবে অ্যাডমিরাল এম নাজমুল হাসান দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর পেশাগত সক্ষমতা ও আন্তঃবাহিনী সমন্বয় আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন। টিটি/এমএএইচ/

বিদায়ী নৌবাহিনী প্রধানের সঙ্গে পিএসওর সাক্ষাৎ

বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।

মঙ্গলবার (২১ জুলাই) নৌ সদরদপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাগত উৎকর্ষ, আন্তঃবাহিনী সমন্বয় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রিন্সিপাল স্টাফ অফিসার বিদায়ী নৌবাহিনী প্রধানের সফল নেতৃত্ব, দূরদর্শী কর্মপরিকল্পনা এবং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে তার গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

জবাবে অ্যাডমিরাল এম নাজমুল হাসান দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর পেশাগত সক্ষমতা ও আন্তঃবাহিনী সমন্বয় আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

টিটি/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow