বিদেশি অস্ত্র ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৩   ‎

পিরোজপুর সদরে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  শুক্রবার (৩ জুলাই) পিরোজপুর সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। ‎ গ্রেপ্তাররা হলেন- মো. হাসান ওরফে মেহেদী হাসান, মোহাম্মদ আল-আমিন শেখ ও আলী হোসেন। ‎পুলিশ সুপার জানান, শুক্রবার ভোরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই রাধা রমন ভৌমিকসহ সদর থানার একটি চৌকস দল অস্ত্র, মাদক উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭) ও মোহাম্মদ আল-আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।  তিনি আরও জানান, ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির খবর পায় পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় অভিযান চালায়।  তিনি জানান, এ সময় আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদে

বিদেশি অস্ত্র ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৩   ‎
পিরোজপুর সদরে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  শুক্রবার (৩ জুলাই) পিরোজপুর সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। ‎ গ্রেপ্তাররা হলেন- মো. হাসান ওরফে মেহেদী হাসান, মোহাম্মদ আল-আমিন শেখ ও আলী হোসেন। ‎পুলিশ সুপার জানান, শুক্রবার ভোরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই রাধা রমন ভৌমিকসহ সদর থানার একটি চৌকস দল অস্ত্র, মাদক উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭) ও মোহাম্মদ আল-আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।  তিনি আরও জানান, ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির খবর পায় পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় অভিযান চালায়।  তিনি জানান, এ সময় আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ‎  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow