বিদেশি ডেবিট-ক্রেডিট কার্ডে পেট্রোল কেনা বন্ধ হচ্ছে ১ এপ্রিল

জ্বালানি তেলের ভর্তুকির অপব্যবহার রোধ এবং স্থানীয় নাগরিকের কাছে সুবিধা পৌঁছে দিতে কঠোর হচ্ছে মালয়েশিয়া সরকার। আগামী বুধবার (১ এপ্রিল) থেকে দেশটির কোনো পেট্রোল স্টেশনের স্বয়ংক্রিয় পাম্প টার্মিনালে বিদেশি ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে জ্বালানি কেনা যাবে না। দেশীয় বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট মহাপরিচালক দাতুক আজমান আদম গত মঙ্গলবার এই নতুন নির্দেশনার কথা জানান। তিনি বলেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য পেট্রোলের অবৈধ ব্যবহার এবং পাচার বন্ধ করা। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার সুলভমূল্যের ভর্তুকিযুক্ত জ্বালানি মূলত স্থানীয়দের জন্য বরাদ্দ। কিন্তু বিগত সময়ে দেখা গেছে, বিদেশি নম্বরপ্লেটযুক্ত অনেক যানবাহন স্বয়ংক্রিয় পাম্পে সরাসরি বিদেশি কার্ড ব্যবহার করে জ্বালানি সংগ্রহ করছে। এতে করে কে বা কোন গাড়ি তেল নিচ্ছে, তা সঠিকভাবে শনাক্ত করা কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে পড়ছে। মহাপরিচালক আজমান আদম জানান, অনেক স্টেশনে ১৫টির বেশি পাম্প থাকায় নজরদারি করা কঠিন হয়ে পড়ে। স্বয়ংক্রিয় টার্মিনালে বিদেশি কার্ড ব্যবহারের সুযোগ থাকায় অযোগ্য ব্যক্তিরা সহজেই সিস্টেমের ফা

বিদেশি ডেবিট-ক্রেডিট কার্ডে পেট্রোল কেনা বন্ধ হচ্ছে ১ এপ্রিল

জ্বালানি তেলের ভর্তুকির অপব্যবহার রোধ এবং স্থানীয় নাগরিকের কাছে সুবিধা পৌঁছে দিতে কঠোর হচ্ছে মালয়েশিয়া সরকার। আগামী বুধবার (১ এপ্রিল) থেকে দেশটির কোনো পেট্রোল স্টেশনের স্বয়ংক্রিয় পাম্প টার্মিনালে বিদেশি ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে জ্বালানি কেনা যাবে না।

দেশীয় বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট মহাপরিচালক দাতুক আজমান আদম গত মঙ্গলবার এই নতুন নির্দেশনার কথা জানান। তিনি বলেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য পেট্রোলের অবৈধ ব্যবহার এবং পাচার বন্ধ করা।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার সুলভমূল্যের ভর্তুকিযুক্ত জ্বালানি মূলত স্থানীয়দের জন্য বরাদ্দ। কিন্তু বিগত সময়ে দেখা গেছে, বিদেশি নম্বরপ্লেটযুক্ত অনেক যানবাহন স্বয়ংক্রিয় পাম্পে সরাসরি বিদেশি কার্ড ব্যবহার করে জ্বালানি সংগ্রহ করছে। এতে করে কে বা কোন গাড়ি তেল নিচ্ছে, তা সঠিকভাবে শনাক্ত করা কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে পড়ছে।

মহাপরিচালক আজমান আদম জানান, অনেক স্টেশনে ১৫টির বেশি পাম্প থাকায় নজরদারি করা কঠিন হয়ে পড়ে। স্বয়ংক্রিয় টার্মিনালে বিদেশি কার্ড ব্যবহারের সুযোগ থাকায় অযোগ্য ব্যক্তিরা সহজেই সিস্টেমের ফাঁকফোকর ব্যবহার করছিল। নতুন এই নিয়মে নজরদারি অনেক সহজ হবে।

তেল কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে সারা দেশে এই ব্যবস্থা ধাপে ধাপে চালু করা হচ্ছে। কিছু কোম্পানি এরই মধ্যে তাদের সিস্টেম আপডেট করে ফেলেছে, বাকিরা ১ এপ্রিলের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করবে বলে মন্ত্রণালয় আশা করছে।

আইন প্রয়োগকারী সংস্থাগুলো জানিয়েছে, এই উদ্যোগের ফলে বিদেশি যানবাহনের মাধ্যমে ভর্তুকিযুক্ত পেট্রোল পাচার বা অন্যায়ভাবে ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow