বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার
নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে দুই বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় পলাতক প্রধান আসামি মো. আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার লালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকাশ রাজশাহী জেলার বোয়ালিয়া থানার সিরোইল কলোনি এলাকার বাসিন্দা। লালপুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার লালচানপাড়া এলাকার গ্রিন ভ্যালি পার্কে গত ৮ মে কথিত টিকটকার মোহাম্মদ সাধু ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রায় ১০০ থেকে ১২০ জন নারী-পুরুষ অংশ নেন এবং পার্কের ভাড়া নেওয়া স্থানে অস্থায়ী মঞ্চ নির্মাণ করে অনুষ্ঠান পরিচালনা করা হয়। একই দিন দুপুরে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কের ভেতরে ঘুরতে গেলে ১০-১৫ জন টিকটকার তাদের পথরোধ করে। এ সময় তারা বিদেশি নাগরিকদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ভিডিও ধারণ শুরু করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা গেছে, আকাশসহ কয়েকজন টিকটকার বিদেশি নাগরিকদের সঙ্গে অশোভন আচরণ করে। তাদেরকে বলতে শোনা যায়, তুমি পর্ণ স্টার, মিয়া খলিফার স্বামী, এমন মন্তব্যে বিব্রতকর
নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে দুই বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় পলাতক প্রধান আসামি মো. আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার লালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকাশ রাজশাহী জেলার বোয়ালিয়া থানার সিরোইল কলোনি এলাকার বাসিন্দা।
লালপুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার লালচানপাড়া এলাকার গ্রিন ভ্যালি পার্কে গত ৮ মে কথিত টিকটকার মোহাম্মদ সাধু ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রায় ১০০ থেকে ১২০ জন নারী-পুরুষ অংশ নেন এবং পার্কের ভাড়া নেওয়া স্থানে অস্থায়ী মঞ্চ নির্মাণ করে অনুষ্ঠান পরিচালনা করা হয়।
একই দিন দুপুরে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কের ভেতরে ঘুরতে গেলে ১০-১৫ জন টিকটকার তাদের পথরোধ করে। এ সময় তারা বিদেশি নাগরিকদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ভিডিও ধারণ শুরু করে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা গেছে, আকাশসহ কয়েকজন টিকটকার বিদেশি নাগরিকদের সঙ্গে অশোভন আচরণ করে। তাদেরকে বলতে শোনা যায়, তুমি পর্ণ স্টার, মিয়া খলিফার স্বামী, এমন মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিদেশি দুই নাগরিক। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলে সমালোচনার ঝড়।
পরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমানসহ অন্যান্য কর্মচারীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিকেল ৫টার দিকে অনুষ্ঠান শেষে সংশ্লিষ্টরা পার্ক ত্যাগ করে।
পরদিন ৯ মে সকাল ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে হয়রানি করছে।
এ ঘটনায় পার্কের ম্যানেজার বাদী হয়ে লালপুর থানায় মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে লালপুর বাজার এলাকা থেকে মূল আসামি মো. আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি আকাশকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?