বিদেশি পিস্তলসহ আটক ৩
যশোরের অভয়নগরে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ ৩ যুবককে আটক করে গণ পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের পেরুলী-ধুলগ্রাম সড়কে এ ঘটনা ঘটে।
আটক তিন যুবক হলেন, অভয়নগর উপজেলার ইব্রাহিম সরদারের ছেলে রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার (২৮), একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৫) ও শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে রবিউল মোল্লা (২৩)।
স্থানীয়রা জানায়, গ্রামবাসীর উদ্যোগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পেরুলী-ধুলগ্রাম সড়কে গণ পাহারা চলছিল। এ সময় একটি মোটরসাইকেলের দুইজন আরোহীর দেহতল্লাশি করতে গেলে তাদের একজন একটি পিস্তল দেখিয়ে পালাবার চেষ্টা করে। পরে ইছামতি গ্রামের আব্দুল আলীর ছেলে রবিউল মোটরসাইকেল আরোহী দুজনের পক্ষ নিলে তিনজনকেই গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, শুভরাড়া ইউনিয়ন থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যা
যশোরের অভয়নগরে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ ৩ যুবককে আটক করে গণ পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের পেরুলী-ধুলগ্রাম সড়কে এ ঘটনা ঘটে।
আটক তিন যুবক হলেন, অভয়নগর উপজেলার ইব্রাহিম সরদারের ছেলে রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার (২৮), একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৫) ও শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে রবিউল মোল্লা (২৩)।
স্থানীয়রা জানায়, গ্রামবাসীর উদ্যোগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পেরুলী-ধুলগ্রাম সড়কে গণ পাহারা চলছিল। এ সময় একটি মোটরসাইকেলের দুইজন আরোহীর দেহতল্লাশি করতে গেলে তাদের একজন একটি পিস্তল দেখিয়ে পালাবার চেষ্টা করে। পরে ইছামতি গ্রামের আব্দুল আলীর ছেলে রবিউল মোটরসাইকেল আরোহী দুজনের পক্ষ নিলে তিনজনকেই গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, শুভরাড়া ইউনিয়ন থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ ৩ যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে আগুনে ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।