বিদ্যালয়ে পড়েছিল ভিক্ষুকের মরদেহ, মিলল ৭০ হাজার টাকা
গাজীপুরের শ্রীপুরে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ভিক্ষুকের সঙ্গে থাকা ব্যাগে ৭০ হাজার টাকাসহ একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। মরদেহটি উদ্ধারের পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ভিক্ষুকের সঙ্গে থাকা ব্যাগে পাওয়া জাতীয় পরিচয়পত্রটি আবুল হোসেন নামের। যার ঠিকানা দেওয়া আছে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামে। তবে জাতীয় পরিচয়পত্রটি ওই ভিক্ষুকের কিনা, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, ব্যক্তিটি ভিক্ষাবৃত্তি করতেন। সারাদিন ভিক্ষাবৃত্তি শেষে সোমবার রাতে সে শ্রীপুরের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাত্রিযাপন করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর কিছুসময় পর সকাল ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এসময় নিহতের ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হা
গাজীপুরের শ্রীপুরে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ভিক্ষুকের সঙ্গে থাকা ব্যাগে ৭০ হাজার টাকাসহ একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। মরদেহটি উদ্ধারের পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ভিক্ষুকের সঙ্গে থাকা ব্যাগে পাওয়া জাতীয় পরিচয়পত্রটি আবুল হোসেন নামের। যার ঠিকানা দেওয়া আছে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামে। তবে জাতীয় পরিচয়পত্রটি ওই ভিক্ষুকের কিনা, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, ব্যক্তিটি ভিক্ষাবৃত্তি করতেন। সারাদিন ভিক্ষাবৃত্তি শেষে সোমবার রাতে সে শ্রীপুরের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাত্রিযাপন করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর কিছুসময় পর সকাল ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এসময় নিহতের ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ভিক্ষাবৃত্তির মাধ্যমে সঞ্চিত টাকাগুলো তিনি সবসময় নিজের কাছেই রাখতেন।
শ্রীপুর থানার এসআই তাজুল ইসলাম জানান, মৃত ব্যক্তির গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। তার মৃত্যু স্বাভাবিক ভাবেই হয়েছে বলে ধারণা করছেন। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রটি মৃত ভিক্ষুকের কিনা তা যাচাই ও নিহতের স্বজনদেরও খোঁজ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত স্বজন পাওয়া গেলে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে ৭০হাজার ৮৬০ টাকা ও মরদেহ হস্তান্তর করা হবে।