বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর
কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যালয়ের ২য় তলা থেকে পড়ে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকার কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আলিমুল রাজি এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ওই শিশু শিক্ষার্থীর নাম হাবিবা আক্তার হাসি। সে ওই স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী। ওই এলাকার হামিদুল ইসলামের মেয়ে বলে জানা গেছে। জানা গেছে, দুপুরের দিকে বিদ্যালয়ের ২য় তলা থেকে পড়ে আহত হয় ওই শিক্ষার্থী। পরে আহত অবস্থায় প্রথমে চিলমারী হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেলে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যালয়ের ২য় তলা থেকে পড়ে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকার কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আলিমুল রাজি এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ওই শিশু শিক্ষার্থীর নাম হাবিবা আক্তার হাসি। সে ওই স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী। ওই এলাকার হামিদুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।
জানা গেছে, দুপুরের দিকে বিদ্যালয়ের ২য় তলা থেকে পড়ে আহত হয় ওই শিক্ষার্থী। পরে আহত অবস্থায় প্রথমে চিলমারী হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেলে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
What's Your Reaction?