বিদ্যুতের দাম বাড়লে আন্তর্জাতিক বাজারে শিল্পখাত প্রতিযোগিতা হারাবে
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া বলেছেন, এই মুহূর্তে মূল্যহার পরিবর্তন মরার উপর খাঁড়ার ঘা’র মতো অবস্থা হবে। সুতরাং আমি বলবো বিদ্যুতের মূল্য বৃদ্ধি এই চিন্তা থেকে সরে আসতে হবে। বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিদ্যুতের মূল্যহার পরিবর্তনে বিইআরসি কর্তৃক গণশুনানিতে অংশ নিয়ে সংগঠনের পক্ষে তিনি বলেন, আমাদের বর্তমানে আমরা যে কম্পিটিটিভনেসটা হারাচ্ছি, যদি এই মূল্য আবার বৃদ্ধি করা হয় তাহলে আন্তর্জাতিক বাজারে আমরা যারা শিল্পখাতে আছি, আমরা প্রতিযোগিতা হারাবো। তিনি বলেন, আমাদের বর্তমানে এক্সপোর্টের যে নিম্নগতি, বিগত কয়েক মাস যাবতই আমাদের এক্সপোর্ট কমে যাচ্ছে। একসময় আমরা এক্সপোর্টের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে ছিলাম। এটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। চায়নার পরে বাংলাদেশ ছিল, এটা কিন্তু আমরা হারিয়ে ফেলবো। আমি বলবো যে, কোন অবস্থাতেই মূল্যহার বাড়ানোর কোনো সুযোগ নেই। এনএস/এসএনআর
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া বলেছেন, এই মুহূর্তে মূল্যহার পরিবর্তন মরার উপর খাঁড়ার ঘা’র মতো অবস্থা হবে। সুতরাং আমি বলবো বিদ্যুতের মূল্য বৃদ্ধি এই চিন্তা থেকে সরে আসতে হবে।
বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিদ্যুতের মূল্যহার পরিবর্তনে বিইআরসি কর্তৃক গণশুনানিতে অংশ নিয়ে সংগঠনের পক্ষে তিনি বলেন, আমাদের বর্তমানে আমরা যে কম্পিটিটিভনেসটা হারাচ্ছি, যদি এই মূল্য আবার বৃদ্ধি করা হয় তাহলে আন্তর্জাতিক বাজারে আমরা যারা শিল্পখাতে আছি, আমরা প্রতিযোগিতা হারাবো।
তিনি বলেন, আমাদের বর্তমানে এক্সপোর্টের যে নিম্নগতি, বিগত কয়েক মাস যাবতই আমাদের এক্সপোর্ট কমে যাচ্ছে। একসময় আমরা এক্সপোর্টের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে ছিলাম। এটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। চায়নার পরে বাংলাদেশ ছিল, এটা কিন্তু আমরা হারিয়ে ফেলবো। আমি বলবো যে, কোন অবস্থাতেই মূল্যহার বাড়ানোর কোনো সুযোগ নেই।
এনএস/এসএনআর
What's Your Reaction?