বিদ্যুৎ অফিসের পাশ থেকে ট্রান্সফরমার চুরি

রাজবাড়ীর গোয়ালন্দে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৭ মে) সকালে চুরির বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার রাতে উপজেলার তেনাপচা মোড় ডাইভিশনের সামনে (বিদ্যুৎ অফিসের মাত্র ২০০ গজ দূরে) বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে ট্রান্সফরমারটি চুরি হয়।  স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকান খুলতে এসে দুইজন ব্যবসায়ীরা দোকানে বিদ্যুৎ না পেয়ে বিষয়টি খেয়াল করেন। পরে দেখা যায় খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি নেই। ঘটনাস্থলের পাশের একটি ডোবায় ট্রান্সফরমারের খালি কভার পড়ে থাকতে দেখা যায়।  ধারণা করা হচ্ছে, চোরচক্র ট্রান্সফরমারটি নিচে ফেলে ভেতরের মূল্যবান কয়েল ও তার খুলে নিয়ে গেছে। স্থানীয় দোকানদার নজরুল ইসলাম বলেন, বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। পরদিন সকালে এসে দেখি বিদ্যুৎ নেই। এ সময় খেয়াল করি দোকানের সামনে থাকা ট্রান্সফরমারটি নেই। পরে বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা এসে দেখে যায়।  তিনি আরও বলেন, গত ১০-১২ বছরে আমার দোকানে ৪ থেকে ৫ বার চুরি হয়েছে। এজন্য দোকানে মালামাল রাখতে ভয় লাগে। আমরা সবসময় আ

বিদ্যুৎ অফিসের পাশ থেকে ট্রান্সফরমার চুরি

রাজবাড়ীর গোয়ালন্দে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৭ মে) সকালে চুরির বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার রাতে উপজেলার তেনাপচা মোড় ডাইভিশনের সামনে (বিদ্যুৎ অফিসের মাত্র ২০০ গজ দূরে) বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে ট্রান্সফরমারটি চুরি হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকান খুলতে এসে দুইজন ব্যবসায়ীরা দোকানে বিদ্যুৎ না পেয়ে বিষয়টি খেয়াল করেন। পরে দেখা যায় খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি নেই। ঘটনাস্থলের পাশের একটি ডোবায় ট্রান্সফরমারের খালি কভার পড়ে থাকতে দেখা যায়। 

ধারণা করা হচ্ছে, চোরচক্র ট্রান্সফরমারটি নিচে ফেলে ভেতরের মূল্যবান কয়েল ও তার খুলে নিয়ে গেছে।

স্থানীয় দোকানদার নজরুল ইসলাম বলেন, বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। পরদিন সকালে এসে দেখি বিদ্যুৎ নেই। এ সময় খেয়াল করি দোকানের সামনে থাকা ট্রান্সফরমারটি নেই। পরে বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা এসে দেখে যায়। 

তিনি আরও বলেন, গত ১০-১২ বছরে আমার দোকানে ৪ থেকে ৫ বার চুরি হয়েছে। এজন্য দোকানে মালামাল রাখতে ভয় লাগে। আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি। 

আরেক দোকানদার সেলিম বেপারী বলেন, বৃষ্টির মধ্যে রাত ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যাই। সকালে এসে দেখি বিদ্যুৎ নেই। পরে এক রিকশাচালক জানায়, নিচে কিছু পড়ে আছে। গিয়ে দেখি ট্রান্সফরমারের কভার পড়ে আছে। বিদ্যুৎ অফিস ও পুলিশকে খবর দিলে তারা এসে তদন্ত করেছে। 

ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেন বলেন, সকালে এক গ্রাহক বিদ্যুৎ না থাকার বিষয়ে ফোন দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রান্সফরমারটি চুরি হয়েছে। ট্রান্সফরমারটি খুঁটি থেকে ফেলে পাশের ডোবায় নিয়ে ভেতরে থাকা কয়েল ও তার খুলে নিয়ে গেছে। ধারণা করছি, রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটেছে।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, সকালে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow