বিদ্যুৎ-জ্বালানি খাতে সরকারকে আগের ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে হবে
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন সরকারকে আগের ধারাবাহিকতা থেকে বেরিয়ে ‘বিপ্লবী পরিবর্তন’ আনতে হবে। তা না হলে ব্যর্থতার দায় বর্তমান সরকারকেও নিতে হবে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত সেমিনারের প্যানেল আলোচনায় এ কথা বলেন তিনি। আরও পড়ুন সেমিনারে বক্তারা / জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি বাড়ানোর তাগিদ ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে ড. এম শামসুল আলম বলেন, এ খাতের অন্যতম বড় সমস্যা যৌক্তিক প্রাইসিং না করা। দেশীয় প্রতিষ্ঠানগুলো উৎপাদন সক্ষমতা বাড়াতে না পেরে বিদেশি কোম্পানির কাছ থেকে গ্যাস ও বিদ্যুৎ কিনে বেশি দামে বিক্রি করছে। ফলে অনেক ক্ষেত্রে আমদানি করা জ্বালানির দাম দেশীয় উৎপাদনের চেয়েও কম পড়ছে। বিদ্যুৎ উৎপাদনে বেঞ্চমার্ক মূল্য ও বিনিয়োগের শর্ত স্পষ্ট করা জরুরি। আরও পড়ুন জ্বালানি সংকটের তাৎক্ষণিক একক সমাধান নেই: অধ্যাপক ম. তামিম সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসা
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন সরকারকে আগের ধারাবাহিকতা থেকে বেরিয়ে ‘বিপ্লবী পরিবর্তন’ আনতে হবে। তা না হলে ব্যর্থতার দায় বর্তমান সরকারকেও নিতে হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত সেমিনারের প্যানেল আলোচনায় এ কথা বলেন তিনি।
‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে ড. এম শামসুল আলম বলেন, এ খাতের অন্যতম বড় সমস্যা যৌক্তিক প্রাইসিং না করা। দেশীয় প্রতিষ্ঠানগুলো উৎপাদন সক্ষমতা বাড়াতে না পেরে বিদেশি কোম্পানির কাছ থেকে গ্যাস ও বিদ্যুৎ কিনে বেশি দামে বিক্রি করছে। ফলে অনেক ক্ষেত্রে আমদানি করা জ্বালানির দাম দেশীয় উৎপাদনের চেয়েও কম পড়ছে। বিদ্যুৎ উৎপাদনে বেঞ্চমার্ক মূল্য ও বিনিয়োগের শর্ত স্পষ্ট করা জরুরি।
সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ জ্বালানি বিশেষজ্ঞ, ব্যবসয়ী প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এনএস/কেএসআর
What's Your Reaction?

