বিদ্যুৎ নিয়ে এবার বড় সুখবর দিলেন মন্ত্রী
চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে বড় সুখবর দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ১ হাজার ৩শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং এই বিদ্যুৎ সরবরাহ হবে নিরবচ্ছিন্ন। মঙ্গলবার দুপুরে বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও গরিব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিগত সময়ে কুইক রেন্টালের নামে মহালুট করেছে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা সব বন্ধ করে দিয়েছি। এখন আমরা সৌর বিদ্যুতের দিকে যাচ্ছি।” তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করা হবে। এজন্য জনগণকে নিজ নিজ বাড়ির ছাদ ও খালি জায়গায় ছোট পরিসরে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী জানান, সরকার বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পও হাতে নিয়েছে। নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। উ
চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে বড় সুখবর দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ১ হাজার ৩শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং এই বিদ্যুৎ সরবরাহ হবে নিরবচ্ছিন্ন।
মঙ্গলবার দুপুরে বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও গরিব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিগত সময়ে কুইক রেন্টালের নামে মহালুট করেছে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা সব বন্ধ করে দিয়েছি। এখন আমরা সৌর বিদ্যুতের দিকে যাচ্ছি।”
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করা হবে। এজন্য জনগণকে নিজ নিজ বাড়ির ছাদ ও খালি জায়গায় ছোট পরিসরে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী জানান, সরকার বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পও হাতে নিয়েছে। নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজিজ সারতাজ জায়েদ, আহসান হাবিব বিপ্লব এবং এসএম আমানুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।
What's Your Reaction?