বিদ্যুৎ বাঁচাতে নতুন সিদ্ধান্ত নিল বিসিবি

দেশের চলমান পরিস্থিতিতে বিদ্যুৎ বাঁচাতে এবার নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক জানালেন, যতটা কম সম্ভব কৃত্রিম আলো ব্যবহার করতে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলোর সময়ে পরিবর্তন আনা হচ্ছে। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী সোমবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ তিনটি শুরু হওয়ার কথা দুপুর ২টায়। সেক্ষেত্রে পুরো ১০০ ওভার খেলা হলে ম্যাচ শেষ হবে রাত ১০টার আশেপাশে। প্রথম ইনিংসের শেষভাগ থেকেই ফ্লাডলাইট জ্বলে ওঠার কথা। টি-টোয়েন্টি ম্যাচগুলি শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬টায়। পুরো ম্যাচই হওয়ার কথা ফ্লাডলাইটে। তামিম সভাপতির দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় দিনেই বোর্ড সভা শেষে জানালেন, সরকারের বিদ্যুৎ বাঁচানোর অনুরোধ সাড়া দিচ্ছে ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের বাংলাদেশ সরকার উৎসাহ দিচ্ছে যে, আমরা যতটুকু সম্ভব ইলেকট্রিসিটি যেন সেভ করতে পারি, সবাই মিলে অ্যাজ আ নেশন, যতটুকু সহায়তা করতে পারি। এগুলো মাথায় রেখে আমরা নিউজিল্যান্ডের ম্যাচের সম

বিদ্যুৎ বাঁচাতে নতুন সিদ্ধান্ত নিল বিসিবি
দেশের চলমান পরিস্থিতিতে বিদ্যুৎ বাঁচাতে এবার নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক জানালেন, যতটা কম সম্ভব কৃত্রিম আলো ব্যবহার করতে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলোর সময়ে পরিবর্তন আনা হচ্ছে। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী সোমবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ তিনটি শুরু হওয়ার কথা দুপুর ২টায়। সেক্ষেত্রে পুরো ১০০ ওভার খেলা হলে ম্যাচ শেষ হবে রাত ১০টার আশেপাশে। প্রথম ইনিংসের শেষভাগ থেকেই ফ্লাডলাইট জ্বলে ওঠার কথা। টি-টোয়েন্টি ম্যাচগুলি শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬টায়। পুরো ম্যাচই হওয়ার কথা ফ্লাডলাইটে। তামিম সভাপতির দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় দিনেই বোর্ড সভা শেষে জানালেন, সরকারের বিদ্যুৎ বাঁচানোর অনুরোধ সাড়া দিচ্ছে ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের বাংলাদেশ সরকার উৎসাহ দিচ্ছে যে, আমরা যতটুকু সম্ভব ইলেকট্রিসিটি যেন সেভ করতে পারি, সবাই মিলে অ্যাজ আ নেশন, যতটুকু সহায়তা করতে পারি। এগুলো মাথায় রেখে আমরা নিউজিল্যান্ডের ম্যাচের সময় পরিবর্তন করছি। আমরা যতটুকু পারব, চেষ্টা করব যতটা কত সম্ভব কৃত্রিম আলোয় খেলার।’ তামিম ইকবাল এসময় আরও বলেন, ‘সুনির্দিষ্ট সময়টা এখনই বলছি না, তবে একটা ধারণা দিতে পারি। যেরকম ওয়ানডে ম্যাচগুলো হয়তো ১১টা বা সাড়ে ১১টা থেকে শুরু হতে পারে। টি-টোয়েন্টি ম্যাচ হয়তো ২টা বা আড়াইটা থেকে হতে পারে। কারণ বিদ্যুৎ নিয়ে যখন সরকার সবাইকে বলছে এটা করতে, ক্রিকেট বোর্ড, ক্রিকেটার এবং আমাদের সবার উচিত নিজেদের ভূমিকা রাখা। যদি (কৃত্রিম) আলো ব্যবহার করতেও হয়, যত মিনিমাম কম ব্যবহার করা যায়, যাতে বিদ্যুৎ বাঁচাতে পারি আমরা।’ পরিবর্তিত নতুন সময় শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন বিসিবি বস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow