বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি হাফিজুর রহমানসহ চারজন শ্রমিক নেতার হয়রানিমূলক বদলির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল। রোববার (১৪ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়া। কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাতেন। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক বিষয়ক সম্পাদক এ. এম. নাজিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ. ম. জামাল উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন রাঙামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির, বিভাগীয় শ্রমিক দলের ইব্রাহিম ফরাজী, মো. আবু বক্কর, মোহাম্মদ রফিক, মো. সেলিম, হাসিবুর রহমান বিপ্লব, হাসান মাহমুদসহ বিদ্যুৎ শ্রমিকদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধনে বাংল

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি হাফিজুর রহমানসহ চারজন শ্রমিক নেতার হয়রানিমূলক বদলির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল। রোববার (১৪ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়া। কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাতেন। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক বিষয়ক সম্পাদক এ. এম. নাজিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ. ম. জামাল উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন রাঙামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির, বিভাগীয় শ্রমিক দলের ইব্রাহিম ফরাজী, মো. আবু বক্কর, মোহাম্মদ রফিক, মো. সেলিম, হাসিবুর রহমান বিপ্লব, হাসান মাহমুদসহ বিদ্যুৎ শ্রমিকদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধনে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬) এর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যুৎ শ্রমিক নেতাদের বিরুদ্ধে গৃহীত বদলির আদেশ হয়রানিমূলক। একই সঙ্গে থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা। এ ধরনের কর্মকাণ্ডের কারণে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়-দায়িত্ব বিদ্যুৎ কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। তারা অবিলম্বে শ্রমিক নেতাদের বদলির আদেশ প্রত্যাহার এবং দায়ের করা জিডি বাতিলের দাবি জানান। অন্যথায় আগামী ২১ জুন চট্টগ্রাম বিভাগীয় বিদ্যুৎ ভবন ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধন থেকে জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow