বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরশামাইল মুন্সীকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরিয়া বেগম (৩৫) আলমগীর ঢালীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির রান্নাঘরে পানির মোটর চালু করতে যান সিরিয়া বেগম। এসময় মোটরের সংযোগ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বাড়ির পাশে থাকা চায়ের দোকান থেকে বিষয়টি টের পেয়ে তার স্বামী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুনজুরুল মোরশেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow