বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হওয়া মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টারের সব ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, দুর্ঘটনায় হেলিকপ্টারের ক্রুরা অক্ষত রয়েছেন। এ বিষয়ে পরে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এর আগে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, সোমবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি ইরানের হামলার কারণে, যান্ত্রিক ত্রুটিতে নাকি অন্য কোনো কারণে ঘটেছে; তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হওয়া মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টারের সব ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, দুর্ঘটনায় হেলিকপ্টারের ক্রুরা অক্ষত রয়েছেন। এ বিষয়ে পরে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, সোমবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি ইরানের হামলার কারণে, যান্ত্রিক ত্রুটিতে নাকি অন্য কোনো কারণে ঘটেছে; তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow