বিপাকে মনোজ বাজপেয়ী
বলিউডে যখনই নতুন কোনো ছবি আসে, তার আগে-পরে আলোচনা হবেই—কিন্তু মনোজ বাজপেয়ী অভিনীত নীরজ পাণ্ডের নতুন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’ সেই আলোচনাকে ছাপিয়ে গেল তীব্র বিতর্কে। প্রশংসা নয়, এবার শিরোনামে জায়গা করে নিয়েছে অভিযোগ আর ক্ষোভ। ছবিটির নাম ও বিষয়বস্তু ঘিরে উঠেছে গুরুতর প্রশ্ন—একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের বিশ্বাস ও ভাবাবেগে কি ইচ্ছাকৃতভাবেই আঘাত করা হয়েছে? মুক্তির আগেই এই সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনীতির অন্দরমহল পর্যন্ত শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই নেটদুনিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। অভিযোগের মূল জায়গাটি হলো ছবির নাম। ‘ঘুষখোর পণ্ডিত’ নামটি একটি বিশেষ সম্প্রদায়কে অপমানিত করছে বলে দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। দিল্লি হাই কোর্টে ছবিটির বিরুদ্ধে ইতোমধ্যেই মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দল। তার দাবি, ছবির এই নাম সরাসরি ব্রাহ্মণ সম্প্রদায়ের জন্য মানহানিকর। তিনি আবেদনে উল্লেখ করেছেন যে, এমন নাম ব্যবহারের ফলে গোটা একটি গোষ্ঠী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। আইনজীবীর পক্ষ থেকে ছবিটির
বলিউডে যখনই নতুন কোনো ছবি আসে, তার আগে-পরে আলোচনা হবেই—কিন্তু মনোজ বাজপেয়ী অভিনীত নীরজ পাণ্ডের নতুন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’ সেই আলোচনাকে ছাপিয়ে গেল তীব্র বিতর্কে। প্রশংসা নয়, এবার শিরোনামে জায়গা করে নিয়েছে অভিযোগ আর ক্ষোভ। ছবিটির নাম ও বিষয়বস্তু ঘিরে উঠেছে গুরুতর প্রশ্ন—একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের বিশ্বাস ও ভাবাবেগে কি ইচ্ছাকৃতভাবেই আঘাত করা হয়েছে? মুক্তির আগেই এই সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনীতির অন্দরমহল পর্যন্ত শুরু হয়েছে তুমুল বিতর্ক।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই নেটদুনিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। অভিযোগের মূল জায়গাটি হলো ছবির নাম। ‘ঘুষখোর পণ্ডিত’ নামটি একটি বিশেষ সম্প্রদায়কে অপমানিত করছে বলে দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।
দিল্লি হাই কোর্টে ছবিটির বিরুদ্ধে ইতোমধ্যেই মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দল। তার দাবি, ছবির এই নাম সরাসরি ব্রাহ্মণ সম্প্রদায়ের জন্য মানহানিকর। তিনি আবেদনে উল্লেখ করেছেন যে, এমন নাম ব্যবহারের ফলে গোটা একটি গোষ্ঠী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। আইনজীবীর পক্ষ থেকে ছবিটির মুক্তি স্থগিত করার জোর দাবি জানানো হয়েছে।
মামলার অভিযোগে আরও জানানো হয়েছে যে, ছবির ভেতরে ওই সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বা হিংসাত্মক সংলাপ থাকতে পারে, যা ভবিষ্যতে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। এই আশঙ্কার ভিত্তিতেই অবিলম্বে ছবিটি নিষিদ্ধ করার আবেদন করা হয়েছে আদালতে।
এই ক্রাইম থ্রিলার সিরিজে মনোজ বাজপেয়ী একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন, যার নাম অজয় দীক্ষিত। সিরিজে মনোজের পাশাপাশি আরও অভিনয় করেছেন নুশরত ভরুচা, সাকিব সালিম, অক্ষয় ওবেরয়, দিব্যা দত্ত, শ্রদ্ধা দাস এবং কিকু শরদা।
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাওয়ার কথা। তবে ছবিটির নাম পরিবর্তন করা হবে নাকি আইনি লড়াই শেষে বর্তমান নামেই এটি পর্দায় আসবে, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
What's Your Reaction?