বিপিএটিসিতে ছাত্রদল নেতা মৃত্যুর ঘটনা ‘পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের

ঢাকার সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে সাভার থানা ছাত্রদলের সহসভাপতি মোনারুল ইসলাম বকসীর (২৯) রহস্যজনক মৃত্যুর ঘটনা নতুন মোড়ে নিয়েছে। হত্যাকাণ্ডটি নিছক কোনো দুর্ঘটনা মানতে নারাজ নিহতের পরিবার ও সহযোদ্ধারা; তাদের স্পষ্ট অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রোববার (০৯ আগস্ট) দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি মূল ফটকের সামনে এ নিয়ে নিহতের স্বজন, সহকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা অবস্থান নেয়। এ সময় বিপিএটিসি যুব কল্যাণ সংঘের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দুপুর পৌনে ২টার দিকে শুরু হওয়া মানববন্ধনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে শতশত মানুষ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন নিহতের বড় ভাই মমদেল হোসেন বকশী, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাভার থানা ছাত্রদলের সহসভাপতি সালমান শাহ শান্ত, সাগর হোসেনসহ বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে নিহতের বড় ভাই মমদেল হোসেন বকশী বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভা

বিপিএটিসিতে ছাত্রদল নেতা মৃত্যুর ঘটনা ‘পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের

ঢাকার সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে সাভার থানা ছাত্রদলের সহসভাপতি মোনারুল ইসলাম বকসীর (২৯) রহস্যজনক মৃত্যুর ঘটনা নতুন মোড়ে নিয়েছে। হত্যাকাণ্ডটি নিছক কোনো দুর্ঘটনা মানতে নারাজ নিহতের পরিবার ও সহযোদ্ধারা; তাদের স্পষ্ট অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

রোববার (০৯ আগস্ট) দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি মূল ফটকের সামনে এ নিয়ে নিহতের স্বজন, সহকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা অবস্থান নেয়। এ সময় বিপিএটিসি যুব কল্যাণ সংঘের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

দুপুর পৌনে ২টার দিকে শুরু হওয়া মানববন্ধনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে শতশত মানুষ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন নিহতের বড় ভাই মমদেল হোসেন বকশী, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাভার থানা ছাত্রদলের সহসভাপতি সালমান শাহ শান্ত, সাগর হোসেনসহ বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে নিহতের বড় ভাই মমদেল হোসেন বকশী বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আর কিছুই চাই না, শুধু আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় আনতে হবে। আমরা ন্যায্যবিচার চাই।’

এ বিষয়ে কালবেলার সঙ্গে আলাপকালে কড়া হুঁশিয়ারি দিয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন  বলেন, ‘মোনারুলকে যারা হত্যা করেছে, তারা প্রশাসনের যে অফিসারই হোক কিংবা যে সদস্যই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ফৌজদারি অপরাধ থেকে অব্যাহতির কোনো সুযোগ নেই। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং দেশের প্রচলিত আইনেই বিচার নিশ্চিত করা হবে। এ হত্যাকাণ্ডের বিচারে কোনো ধরনের কালক্ষেপণ বরদাশত করা হবে না।’

উল্লেখ্য, রংপুর জেলার পীরগাছা থানার এক কিশোরী নিখোঁজের জেরে বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাতে সাভার বিপিএটিসির আবাসিক এলাকায় অভিযান চালায় সাভার মডেল থানা ও পীরগাছা থানার যৌথ টিম। পুলিশের কাছে তথ্য ছিল, নিখোঁজ কিশোরী মোনারুলদের ফ্ল্যাটে অবস্থান করছে। সেই অভিযানের সময় রহস্যজনকভাবে ছাদ থেকে নিচে পড়ে যান মোনারুল।

নিহত মোনারুল ইসলামের বাবা জাফর আলী বিপিএটিসির একজন নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। বাবার বরাদ্দপ্রাপ্ত সরকারি ফ্ল্যাটেই পরিবারসহ থাকতেন মোনারুল। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ হাতিবান্ধায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow