বিপিসিতে বড় রদবদল

দেশে জ্বালানি নিয়ে সংকটে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) বড় রদবদল হয়েছে। বিপিসির দুই মালিকানা ও অংশীদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। এদের মধ্যে এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক ও বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. ইউসুফ হোসেন ভুঁইয়াকে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করা হয়। একই আদেশে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদকে এলপিজিএলের ববস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, আজ (১৬ এপ্রিল) পূর্বাহ্নে (দুপুরের আগে) বদলি কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় আজ (১৬ এপ্রিল) অপরাহ্নে (দুপুরের পর) তারা স্ট্যান্ডরিলিজ হিসেবে গণ্য হবেন। বদলি অন্য কর্মকর্তাদের মধ্যে বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমি

বিপিসিতে বড় রদবদল

দেশে জ্বালানি নিয়ে সংকটে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) বড় রদবদল হয়েছে। বিপিসির দুই মালিকানা ও অংশীদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়।

এদের মধ্যে এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক ও বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. ইউসুফ হোসেন ভুঁইয়াকে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করা হয়।

একই আদেশে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদকে এলপিজিএলের ববস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আজ (১৬ এপ্রিল) পূর্বাহ্নে (দুপুরের আগে) বদলি কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় আজ (১৬ এপ্রিল) অপরাহ্নে (দুপুরের পর) তারা স্ট্যান্ডরিলিজ হিসেবে গণ্য হবেন।

বদলি অন্য কর্মকর্তাদের মধ্যে বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) করা হয়।

পাশাপাশি এসএওসিএলের সিইও ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসির মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) হিসেবে বদলি করা হয়। একই আদেশে বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে মহাব্যবস্থাপক (অর্থ) হিসেবে আগের পদে ফেরত পাঠানো হয়।

বিপিসির চেয়ারম্যান কার্যালয়ে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) হিসেবে এবং মহাব্যবস্থাপক (অর্থ) হিসেবে চলতি দায়িত্বে থাকা মো. জাহাঙ্গীর কবিরকে মহাব্যবস্থাপক (নিরীক্ষা) হিসেবে চলতি দায়িত্ব হিসেবে পদায়ন করা হয়।

এমডিআইএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow