বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামেই রাখার দাবি জামায়াতের

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় চট্টগ্রামেই রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শনিবার (৬ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। এতে তিনি বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের উদ্যােগের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে নজরুল ইসলাম বলেন, বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের প্রস্তাব অবিলম্বে বাতিল করতে হবে। প্রধান কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার সংবাদে চট্টগ্রামের জনমনে তীব্র উদ্বেগ সৃষ্টি হওয়া খুবই যৌক্তিক। এরই মধ্যে শ্রমিককল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশকে আমরা স্বাগত জানাচ্ছি। আরও পড়ুনবিপিসির প্রধান কার্যালয় ঢাকায় সরালে ব্যয় বাড়বে কয়েকগুণ চট্টগ্রামে বিপিসির প্রধান কার্যালয় ‘নামকাওয়াস্তে’  তিনি বলেন, চট্টগ্রামের জয়পাহাড় এলাকায় ৫০ কোটি টাকা ব্যয়ে বিপিসির নতুন ভবনের কাজ এরই মধ্যে প্রায় শেষ পর্যায়ে বলে জানা গেছে, যা বর্তমানে বিএসসি ভবনে পরিচালিত হচ্ছে। ঢাকার লিয়

বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামেই রাখার দাবি জামায়াতের

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় চট্টগ্রামেই রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

শনিবার (৬ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। এতে তিনি বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের উদ্যােগের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নজরুল ইসলাম বলেন, বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের প্রস্তাব অবিলম্বে বাতিল করতে হবে। প্রধান কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার সংবাদে চট্টগ্রামের জনমনে তীব্র উদ্বেগ সৃষ্টি হওয়া খুবই যৌক্তিক। এরই মধ্যে শ্রমিককল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশকে আমরা স্বাগত জানাচ্ছি।

আরও পড়ুন
বিপিসির প্রধান কার্যালয় ঢাকায় সরালে ব্যয় বাড়বে কয়েকগুণ 
চট্টগ্রামে বিপিসির প্রধান কার্যালয় ‘নামকাওয়াস্তে’ 

তিনি বলেন, চট্টগ্রামের জয়পাহাড় এলাকায় ৫০ কোটি টাকা ব্যয়ে বিপিসির নতুন ভবনের কাজ এরই মধ্যে প্রায় শেষ পর্যায়ে বলে জানা গেছে, যা বর্তমানে বিএসসি ভবনে পরিচালিত হচ্ছে। ঢাকার লিয়াজোঁ অফিস যথারীতি বহাল রাখুন; কিন্তু জ্বালানি নিরাপত্তা এবং দ্রুতগতিতে প্রশাসনিক কার্যকারিতার কথা বিবেচনায় নিয়ে বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামেই রাখতে হবে।

জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির বলেন, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি তো চট্টগ্রামেই। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম থেকেই তেল সেক্টরের আমদানি কার্যক্রম পরিচালিত হয়। জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিশোধন ও সরবরাহ ব্যবস্থার কেন্দ্রবিন্দু চট্টগ্রাম থেকে বিপিসির প্রধান কার্যালয় সরিয়ে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

বিপিসি প্রতিষ্ঠার পর থেকেই জ্বালানি খাতের সামগ্রিক কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম থেকেই পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবস্থাপনা কাঠামো পরিবর্তন করলে সমন্বয়হীনতা ও স্থবিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দেশের সুষম উন্নয়নের স্বার্থে বাণিজ্যিক রাজধানীর গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রশাসনিক বিকেন্দ্রিকরণের বিপরীতে বিপিসি প্রধান কার্যালয় স্থানান্তরের প্রস্তাব বাতিল করার আহ্বান জানান তিনি।

এমডিআইএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow