বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়া গ্রাম হতে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ প্রতারককে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকালে গ্রেফতারকৃতদের সাইবার সুরক্ষা আইনে মামলা পূর্বক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতার প্রতারকরা হল, বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়ার মৃত ইব্রাহিম আলীর ছেলে শরিফুল ইসলাম (২৪), একই ইউনিয়নের মেলাবর পশ্চিমপাড়ার নরেন্দ্র রায়ের ছেলে উকিল চন্দ্র রায় (২৪) ও জলঢাকা উপজেলার দুন্দিবাড়ি গ্রামের বাহাদুর ইসলামের ছেলে সাক্ষর ইসলাম (২৭)। কিশোরগঞ্জ থানার এসআই কাজী রিপন জানান, কয়েকজন প্রতারক বাড়িতে অফিস বাঁনিয়ে লাইভ সম্প্রচারণের মাধ্যমে সাধারণ মানুষদের বোঁকা বানিয়ে থাই লটারীতে জয়ী করে দেয়ার নামে ঠকাচ্ছে বলে খবর পাই। অভিযানে চালিয়ে ভূয়া থাই লটারীর সম্প্রচারের সময় এ ৩ প্রতারককে গ্রেফতার করা হয়। প্রতারণা কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি ডেক্সটপ পিসি, ৪টি স্মার্ট ফোন, ১টি ওয়াইফাই রাউডার ও ভুয়া থাই লটারীর ৮৬২টি কার্ড জব্দ করা হয়। জব্দকৃত ল্যাপটপ, ডেক্সটপ পিসি ও স্মার্ট ফোন যাচাই করে দেখা যায়, দীর্ঘদিন ধরে ভুয়া ভিসা প্রদান,

বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়া গ্রাম হতে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ প্রতারককে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকালে গ্রেফতারকৃতদের সাইবার সুরক্ষা আইনে মামলা পূর্বক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেফতার প্রতারকরা হল, বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়ার মৃত ইব্রাহিম আলীর ছেলে শরিফুল ইসলাম (২৪), একই ইউনিয়নের মেলাবর পশ্চিমপাড়ার নরেন্দ্র রায়ের ছেলে উকিল চন্দ্র রায় (২৪) ও জলঢাকা উপজেলার দুন্দিবাড়ি গ্রামের বাহাদুর ইসলামের ছেলে সাক্ষর ইসলাম (২৭)।

কিশোরগঞ্জ থানার এসআই কাজী রিপন জানান, কয়েকজন প্রতারক বাড়িতে অফিস বাঁনিয়ে লাইভ সম্প্রচারণের মাধ্যমে সাধারণ মানুষদের বোঁকা বানিয়ে থাই লটারীতে জয়ী করে দেয়ার নামে ঠকাচ্ছে বলে খবর পাই। অভিযানে চালিয়ে ভূয়া থাই লটারীর সম্প্রচারের সময় এ ৩ প্রতারককে গ্রেফতার করা হয়।

প্রতারণা কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি ডেক্সটপ পিসি, ৪টি স্মার্ট ফোন, ১টি ওয়াইফাই রাউডার ও ভুয়া থাই লটারীর ৮৬২টি কার্ড জব্দ করা হয়। জব্দকৃত ল্যাপটপ, ডেক্সটপ পিসি ও স্মার্ট ফোন যাচাই করে দেখা যায়, দীর্ঘদিন ধরে ভুয়া ভিসা প্রদান, বিদেশে লোক পাঠানোর প্রলোভন, থাই লটারীতে জয়ী, ব্যাংক লোন পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের সাথে প্রতারণা করছে এ চক্রটি।

ওসি তদন্ত আব্দুল কুদ্দুস জানান, গ্রেফতারকৃতদের সাইবার সুরক্ষা আইনে মামলা পূর্বক গ্রেফতারদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow