বিপুল ভোটের ব্যবধানে বিএনপির মোস্তফা কামাল পাশার জয়

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম-৩ (সন্দীপ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আসনটির ৮৩টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা। সবশেষ তথ্য অনুযায়ী, সন্দ্বীপ সংসদীয় আসনের ৮৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মোস্তফা কামাল পাশা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৩৪৭ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী আলাউদ্দিন সিকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ১৫৮ ভোট। সহকারী রিটার্নিং কর্মকর্তা মংচিংনু মারমা জানান, প্রিজাইডিং অফিসারদের নিকট থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই ফল জানানো হয়েছে। প্রতিটি কেন্দ্রের ফলাফল অনলাইনে ইনপুট দেওয়ার পর আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। বিপুল ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত হওয়ার পর মোস্তফা কামাল পাশা

বিপুল ভোটের ব্যবধানে বিএনপির মোস্তফা কামাল পাশার জয়

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম-৩ (সন্দীপ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আসনটির ৮৩টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।

সবশেষ তথ্য অনুযায়ী, সন্দ্বীপ সংসদীয় আসনের ৮৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মোস্তফা কামাল পাশা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৩৪৭ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী আলাউদ্দিন সিকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ১৫৮ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মংচিংনু মারমা জানান, প্রিজাইডিং অফিসারদের নিকট থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই ফল জানানো হয়েছে। প্রতিটি কেন্দ্রের ফলাফল অনলাইনে ইনপুট দেওয়ার পর আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

বিপুল ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত হওয়ার পর মোস্তফা কামাল পাশার চিফ এজেন্ট আলমগীর হোসেন ঠাকুর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, এই বিজয় সন্দ্বীপের গণমানুষের বিজয়। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে সন্দ্বীপের মানুষ ধানের শীষকে বেছে নিয়েছে। যে স্বপ্ন নিয়ে মানুষ আমাদের ভোট দিয়েছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সন্দ্বীপের উন্নয়নে কাজ করব। বিশেষ করে সন্দ্বীপের রাজনীতিতে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর। 

উল্লেখ্য, সন্দ্বীপ সংসদীয় আসনের ৮৩টি ভোটকেন্দ্রের ৫৯০টি বুথে সাধারণ ভোটাররা কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow