বিপুল ভোটের ব্যবধানে শিশির মনিরের পরাজয়
বিপুল ভোটের ব্যবধানে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির হেরে গেছেন। এই আসনের ১১১ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ৩৯৯৩২ ভোট বেশি পেয়ে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী জয় লাভ করেছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১১টি। এর মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭৯০ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট। ১১১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী ৩৯৯৩২ ভোট বেশি পেয়েছেন।
বিপুল ভোটের ব্যবধানে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির হেরে গেছেন। এই আসনের ১১১ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ৩৯৯৩২ ভোট বেশি পেয়ে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী জয় লাভ করেছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১১টি। এর মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭৯০ ভোট।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট।
১১১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী ৩৯৯৩২ ভোট বেশি পেয়েছেন।
What's Your Reaction?