বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি, বন্যার শঙ্কা

টানা বৃষ্টি আর উজানের ঢলে নীলফামারীর তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রোববার (২৮ জুন) রাত ৯টায় ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, রোববার সন্ধ্যা ৬টায় ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে রাত ৯টায় পানির উচ্চতা আরও বেড়ে ৫২ দশমিক ২৫ সেন্টিমিটার রেকর্ড করা হয়। ফলে এ সময় তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। আরও পড়ুন ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি তিনি আরও জানান, উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। নদীর পানি আরও বৃদ্ধি পেলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এএইচকিউ/এমএমকে

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি, বন্যার শঙ্কা

টানা বৃষ্টি আর উজানের ঢলে নীলফামারীর তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রোববার (২৮ জুন) রাত ৯টায় ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, রোববার সন্ধ্যা ৬টায় ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে রাত ৯টায় পানির উচ্চতা আরও বেড়ে ৫২ দশমিক ২৫ সেন্টিমিটার রেকর্ড করা হয়। ফলে এ সময় তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে।

তিনি আরও জানান, উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। নদীর পানি আরও বৃদ্ধি পেলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

এএইচকিউ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow