বিবাহবহির্ভূত সম্পর্ক, ইন্দোনেশিয়ায় দুইজনকে প্রকাশ্যে ১০০ বেত্রাঘাত

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কের অভিযোগে দুই জনকে প্রকাশ্যে ১০০ বেত্রাঘাত করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) প্রাদেশিক রাজধানী বান্দা অচেহের একটি পার্কে এই শাস্তি কার্যকর করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, রাটান বেত দিয়ে ওই দুইজনকে প্রহার করা হয় এবং তা দেখতে সেখানে বহু মানুষ জড়ো হয়। স্থানীয় প্রসিকিউটর দপ্তরের কর্মকর্তা রাজেশ কানা জানান, আচেহতে ইসলামি আইন কার্যকর রয়েছে। কেউ এই আইন লঙ্ঘন করলে এমন শাস্তি দেওয়া হয়। অচেহ ইন্দোনেশিয়ার একমাত্র অঞ্চল যেখানে শরিয়াহ আইনের একটি সংস্করণ চালু রয়েছে। এ আইনের অধীনে অবিবাহিত নারী-পুরুষের মধ্যে যৌন সম্পর্ক সম্পূর্ণ নিষিদ্ধ। একই দিনে মোট ছয়জনকে বেত্রাঘাত করা হয়। অন্য চারজনকে ৮ থেকে ২৯ বেত্রাঘাত দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে মদ্যপান বা বিপরীত লিঙ্গের সঙ্গে ঘনিষ্ঠ আচরণের অভিযোগ ছিল। শাস্তি কার্যকরের সময় ২৭ বেত্রাঘাতপ্রাপ্ত এক নারী শেষ আঘাতের পর অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। ২০১৫ সালে আচেহতে শরিয়াহ আইন চালুর পর থেকে জুয়া, সমকামিতা এবং মদ্যপানসহ বিভিন্ন অপরাধে এ ধরনের শাস্তি কার্যকর করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে এক অ

বিবাহবহির্ভূত সম্পর্ক, ইন্দোনেশিয়ায় দুইজনকে প্রকাশ্যে ১০০ বেত্রাঘাত

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কের অভিযোগে দুই জনকে প্রকাশ্যে ১০০ বেত্রাঘাত করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রাদেশিক রাজধানী বান্দা অচেহের একটি পার্কে এই শাস্তি কার্যকর করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, রাটান বেত দিয়ে ওই দুইজনকে প্রহার করা হয় এবং তা দেখতে সেখানে বহু মানুষ জড়ো হয়।

স্থানীয় প্রসিকিউটর দপ্তরের কর্মকর্তা রাজেশ কানা জানান, আচেহতে ইসলামি আইন কার্যকর রয়েছে। কেউ এই আইন লঙ্ঘন করলে এমন শাস্তি দেওয়া হয়।

অচেহ ইন্দোনেশিয়ার একমাত্র অঞ্চল যেখানে শরিয়াহ আইনের একটি সংস্করণ চালু রয়েছে। এ আইনের অধীনে অবিবাহিত নারী-পুরুষের মধ্যে যৌন সম্পর্ক সম্পূর্ণ নিষিদ্ধ।

একই দিনে মোট ছয়জনকে বেত্রাঘাত করা হয়। অন্য চারজনকে ৮ থেকে ২৯ বেত্রাঘাত দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে মদ্যপান বা বিপরীত লিঙ্গের সঙ্গে ঘনিষ্ঠ আচরণের অভিযোগ ছিল।

শাস্তি কার্যকরের সময় ২৭ বেত্রাঘাতপ্রাপ্ত এক নারী শেষ আঘাতের পর অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।

২০১৫ সালে আচেহতে শরিয়াহ আইন চালুর পর থেকে জুয়া, সমকামিতা এবং মদ্যপানসহ বিভিন্ন অপরাধে এ ধরনের শাস্তি কার্যকর করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে এক অবিবাহিত দম্পতিকে ১৪০ বার করে বেত্রাঘাত করা হয়, যা এখন পর্যন্ত সবচেয়ে কঠোর শাস্তিগুলোর একটি।

ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও জাতীয়ভাবে ছয়টি ধর্ম ও স্থানীয় বিশ্বাসকে স্বীকৃতি দেয়।

সূত্র: এএফপি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow