বিবি সাওদা গ্রেপ্তার, মহিলা জামায়াতের ক্ষোভ

ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে দলটির মহিলা বিভাগ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন, সরকারের সমালোচনা করে ফেসবুক পোস্ট দেয়ায় মহিলা বিভাগের কর্মী গ্রেপ্তার মূলত সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ।  মঙ্গলবার (০৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।  বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, সাওদা ফেসবুকে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিষয়ে মতামত প্রকাশ করেছিলেন। এজন্য গত সোমবার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর মডেল থানার অধীনে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে আটক রাখার আদেশ চাওয়া হয়েছে। তার অপরাধ ছিল কেবল সরকারের নীতির সমালোচনা করা। তিনি বলেন, একজন নারীকে রাতে বাড়ি থেকে আটক করা এটি কোনো আইনি প্রক্রিয়া নয়। সাইবার ক্রাইম সেলকে ব্যবহার করে ফেসবুক পোস্টের জন্য নাগরিকদের গ্রেপ্তার করা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অশনিসংকেত।  মহিলা বিভাগের সেক্রেটারি বলেন, রাতের

বিবি সাওদা গ্রেপ্তার, মহিলা জামায়াতের ক্ষোভ

ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে দলটির মহিলা বিভাগ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন, সরকারের সমালোচনা করে ফেসবুক পোস্ট দেয়ায় মহিলা বিভাগের কর্মী গ্রেপ্তার মূলত সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। 

মঙ্গলবার (০৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, সাওদা ফেসবুকে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিষয়ে মতামত প্রকাশ করেছিলেন। এজন্য গত সোমবার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর মডেল থানার অধীনে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে আটক রাখার আদেশ চাওয়া হয়েছে। তার অপরাধ ছিল কেবল সরকারের নীতির সমালোচনা করা।

তিনি বলেন, একজন নারীকে রাতে বাড়ি থেকে আটক করা এটি কোনো আইনি প্রক্রিয়া নয়। সাইবার ক্রাইম সেলকে ব্যবহার করে ফেসবুক পোস্টের জন্য নাগরিকদের গ্রেপ্তার করা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অশনিসংকেত। 

মহিলা বিভাগের সেক্রেটারি বলেন, রাতের গভীরে গৃহ থেকে তুলে নিয়ে যাওয়া কোন সাধারণ ঘটনা হতে পারে না। চরমভাবে নারীর মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, নারীর ক্ষমতায়নের কথা বলা হয় অথচ নারীর গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে। এটা ভয়ের এক শাসনব্যবস্থার ইঙ্গিত। বিপ্লবোত্তর দেশে নারী গ্রেপ্তার করার মতো ঘটনা মেনে নেওয়া হবে না।

বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনা সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ উল্লেখ করে দলের পক্ষ থেকে অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। একইসঙ্গে দেশের সকল নারীর মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে সরকারের বিশেষ দৃষ্টি দেয়ার আহ্বান জানানো হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow