বিবিএওএর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজধানীতে আন্তরিক ও ধর্মীয় আবহে বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিবিএওএ) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতা, সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন— এফবিসিসিআইয়ের সদস্য শাহিন মজুমদার, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল গাফফার, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নিজাম উদ্দিন জিতু, সহসভাপতি আফসার উদ্দিন সেলিম এবং সভাপতি মো. মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন— সংগঠনের সিনিয়র সহসভাপতি গোলাম সারওয়ার কাইয়ুম, উপদেষ্টা কাজী মাইনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম কবির এবং সাংগঠনিক সম্পাদক মির্জা রাকিবুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্যরা। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংগঠনের আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন চৌধুরী। অতিথিদের অভ্যর্থনায় ছিলেন কাজী মাহবুব আলম, নূর নেওয়াজ বাপ্পি, শেখ শাহেদ, শফিক ও রাজিবসহ অন্যরা। ইফতার মাহফিলে দেশের সার্বিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্প খাতের অগ্রগতি এবং সংগঠনের উত্তরোত
রাজধানীতে আন্তরিক ও ধর্মীয় আবহে বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিবিএওএ) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতা, সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন— এফবিসিসিআইয়ের সদস্য শাহিন মজুমদার, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল গাফফার, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নিজাম উদ্দিন জিতু, সহসভাপতি আফসার উদ্দিন সেলিম এবং সভাপতি মো. মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন— সংগঠনের সিনিয়র সহসভাপতি গোলাম সারওয়ার কাইয়ুম, উপদেষ্টা কাজী মাইনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম কবির এবং সাংগঠনিক সম্পাদক মির্জা রাকিবুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্যরা। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংগঠনের আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন চৌধুরী। অতিথিদের অভ্যর্থনায় ছিলেন কাজী মাহবুব আলম, নূর নেওয়াজ বাপ্পি, শেখ শাহেদ, শফিক ও রাজিবসহ অন্যরা।
ইফতার মাহফিলে দেশের সার্বিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্প খাতের অগ্রগতি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে দেশের বিলবোর্ড ও আউটডোর বিজ্ঞাপন খাতকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
What's Your Reaction?