বিভাজন নয়, ভালোবাসার সমাজ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

সব ধরনের বিভাজন বা হিংসার ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৫ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউতে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে। তিনি আরও বলেন, ঘৃণা নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যই হোক আমাদের পথ চলার শক্তি। মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষকে ধারণ করার এক অনন্য উদাহরণ। বাংলাদেশ এক দিকে যেমন ইসলাম ধর্মকে ধারণ করেছে, তেমনি সনাতন ধর্মাবলম্বীরাও এখানে মিশে আছে। খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারীরাও এ মাটির অবিচ্ছেদ্য অংশ। অতীতকাল থেকেই এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, একটি সময় ধর্মের ভিত্তিতে সমাজে বিভাজন তৈরির অপচেষ্টা চালানো হয়েছিল, যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। খ্রিস্টান সম

বিভাজন নয়, ভালোবাসার সমাজ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

সব ধরনের বিভাজন বা হিংসার ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউতে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে।

তিনি আরও বলেন, ঘৃণা নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যই হোক আমাদের পথ চলার শক্তি।

মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষকে ধারণ করার এক অনন্য উদাহরণ। বাংলাদেশ এক দিকে যেমন ইসলাম ধর্মকে ধারণ করেছে, তেমনি সনাতন ধর্মাবলম্বীরাও এখানে মিশে আছে। খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারীরাও এ মাটির অবিচ্ছেদ্য অংশ।

অতীতকাল থেকেই এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, একটি সময় ধর্মের ভিত্তিতে সমাজে বিভাজন তৈরির অপচেষ্টা চালানো হয়েছিল, যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আপনাদের সমর্থন ও সহযোগিতায় আমরা আগামীতে একটি সমৃদ্ধ সরকার গঠন করতে চাই। আমাদের সামনে অনেক কাজ রয়েছে, সবাইকে সঙ্গে নিয়েই তা সম্পন্ন করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow