বিভিন্ন কর্মসূচিতে মেয়েকে সামনে আনছেন কিম জং উন
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার মেয়েকে ভবিষ্যৎ উত্তরসূরী হিসেবে প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছেন বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা (এনআইএস)। সংস্থাটির ব্রিফিংয়ের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার কয়েকজন আইনপ্রণেতা এ তথ্য জানিয়েছেন। তাদের মতে, কিমের কন্যা আসন্ন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে উপস্থিত হন কি না, হলে তাকে কীভাবে উপস্থাপন করা হবে এবং তিনি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব পান কি না; এসব বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করবে এনআইএস। উত্তর কোরিয়া কখনও আনুষ্ঠানিকভাবে কিমের মেয়ের নাম বা বয়স প্রকাশ করেনি। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের ধারণা, তিনি কিম জু আয়ে—যার নাম প্রথম প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান। ২০১৩ সালে কিম পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সময় রডম্যান জানিয়েছিলেন, তখন তিনি শিশুকন্যা জু আয়েকে কোলে নিয়েছিলেন। দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা জানিয়েছেন, আগে এনআইএস মনে করত জু আয়েকে উত্তরসূরী হিসেবে প্রস্তুত করা হচ্ছে। এখন তাদের মূল্যায়ন, তাকে ভেতরে ভেতরে উত্তরসূরী হিসেবে প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম জং উন
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার মেয়েকে ভবিষ্যৎ উত্তরসূরী হিসেবে প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছেন বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা (এনআইএস)। সংস্থাটির ব্রিফিংয়ের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার কয়েকজন আইনপ্রণেতা এ তথ্য জানিয়েছেন।
তাদের মতে, কিমের কন্যা আসন্ন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে উপস্থিত হন কি না, হলে তাকে কীভাবে উপস্থাপন করা হবে এবং তিনি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব পান কি না; এসব বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করবে এনআইএস।
উত্তর কোরিয়া কখনও আনুষ্ঠানিকভাবে কিমের মেয়ের নাম বা বয়স প্রকাশ করেনি। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের ধারণা, তিনি কিম জু আয়ে—যার নাম প্রথম প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান। ২০১৩ সালে কিম পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সময় রডম্যান জানিয়েছিলেন, তখন তিনি শিশুকন্যা জু আয়েকে কোলে নিয়েছিলেন।
দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা জানিয়েছেন, আগে এনআইএস মনে করত জু আয়েকে উত্তরসূরী হিসেবে প্রস্তুত করা হচ্ছে। এখন তাদের মূল্যায়ন, তাকে ভেতরে ভেতরে উত্তরসূরী হিসেবে প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে।
সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম জং উনের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে নিয়মিত দেখা যাচ্ছে তার মেয়েকে। অস্ত্র প্রকল্প পরিদর্শনসহ নানা রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে বিশ্লেষকদের ধারণা, তাকে চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে গড়ে তোলা হচ্ছে।
আইনপ্রণেতারা আরও বলেছেন, জু আয়েকে কার্যত দেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং নীতিগত বিষয়েও তিনি মত দিচ্ছেন- এমন ইঙ্গিত পেয়েছে গোয়েন্দা সংস্থা।
এদিকে, এই মাসের শেষ দিকে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা নীতির গুরুত্বপূর্ণ পরিকল্পনা ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের মতে, কিম জং উন একই সঙ্গে একটি বড় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির কাজও এগিয়ে নিচ্ছেন, যা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম হতে পারে।
What's Your Reaction?