বিমানবন্দর থেকে গাজীপুর মাত্র ৩৫ মিনিটে, আসছে আমূল পরিবর্তন : সেতুমন্ত্রী

রাজধানীর উত্তরার ঢাকা-১৮ সংসদীয় এলাকার যানজট নিরসনে সরকারের নেওয়া বহুমুখী উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তথ্য জাতীয় সংসদে জানানো হয়েছে। এই এলাকার দীর্ঘদিনের জনভোগান্তি কমাতে ‘বাস র‍্যাপিড ট্রানজিট’ (বিআরটি) প্রকল্পের পাশাপাশি ৩৪০টি নতুন সিএনজিচালিত এসি বাস নামানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়। লিখিত জবাবে মন্ত্রী জানান, বনানী ওভারপাস থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটি সড়ক বিভাগের আওতাধীন। যানজট নিয়ন্ত্রণে ইতোমধ্যে বলাকা ভবন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও কাওলা এলাকার সড়ক প্রশস্ত করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় আধুনিক সড়ক বিভাজক (ডিভাইডার) স্থাপন করা হয়েছে। বর্তমানে এই এলাকায় যানজট নিরসনে তিনটি প্রধান প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজগুলো হলো—  মেট্রোরেল (এমআরটি) লাইন-১: ২০৩০ সালের মধ

বিমানবন্দর থেকে গাজীপুর মাত্র ৩৫ মিনিটে, আসছে আমূল পরিবর্তন : সেতুমন্ত্রী

রাজধানীর উত্তরার ঢাকা-১৮ সংসদীয় এলাকার যানজট নিরসনে সরকারের নেওয়া বহুমুখী উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তথ্য জাতীয় সংসদে জানানো হয়েছে। এই এলাকার দীর্ঘদিনের জনভোগান্তি কমাতে ‘বাস র‍্যাপিড ট্রানজিট’ (বিআরটি) প্রকল্পের পাশাপাশি ৩৪০টি নতুন সিএনজিচালিত এসি বাস নামানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এসব তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।

লিখিত জবাবে মন্ত্রী জানান, বনানী ওভারপাস থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটি সড়ক বিভাগের আওতাধীন। যানজট নিয়ন্ত্রণে ইতোমধ্যে বলাকা ভবন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও কাওলা এলাকার সড়ক প্রশস্ত করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় আধুনিক সড়ক বিভাজক (ডিভাইডার) স্থাপন করা হয়েছে।

বর্তমানে এই এলাকায় যানজট নিরসনে তিনটি প্রধান প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজগুলো হলো— 

মেট্রোরেল (এমআরটি) লাইন-১: ২০৩০ সালের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য নির্ধারিত ছয়টি মেট্রোরেল প্রকল্পের অংশ হিসেবে বিমানবন্দর থেকে কুড়িল পর্যন্ত এমআরটি লাইন-১ এর নির্মাণকাজ চলমান। এটি চালু হলে উত্তরা ও খিলক্ষেত এলাকার যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

বিআরটি প্রকল্প: বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০.৫ কিলোমিটার দীর্ঘ বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে। এর আওতায় বিদ্যমান সড়কটিকে আট লেনে উন্নীত করা হচ্ছে। এছাড়া আটটি ফ্লাইওভার এবং ৪.৫ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে মাত্র ৩৫-৪০ মিনিটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো সম্ভব হবে।

৩৪০টি এসি বাস সংগ্রহ: যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে বিআরটিসির মাধ্যমে ৩৪০টি একতলা সিএনজিচালিত এসি বাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বাসগুলো চালু হলে উত্তরা, বিমানবন্দর ও খিলক্ষেত রুটে উন্নত সেবা নিশ্চিত হবে এবং ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমবে।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, এই প্রকল্পগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে ঢাকা-১৮ আসনের জনগণের যাতায়াত ব্যবস্থা হবে আধুনিক, সাশ্রয়ী ও সম্পূর্ণ যানজটমুক্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow