বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানার আউচ পাড়া এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা এবং মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সূত্রে জানা গেছে, গোয়েন্দা বিভাগের (ডিবি) নজরদারির ভিত্তিতে বিমানবন্দরে তাকে শনাক্ত করা হয়। ইমিগ্রেশন পুলিশ তার বিদেশযাত্রা প্রক্রিয়ার সময় তাকে থামিয়ে জিএমপিকে অবহিত করে। পরে জিএমপির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানায়, বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার নামে চাঁদাবাজি, জোরপূর্বক দখল এবং একাধিক হত্যাকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া একটি হত্যা মামলাতেও তার নাম রয়েছে ব

বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানার আউচ পাড়া এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা এবং মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সূত্রে জানা গেছে, গোয়েন্দা বিভাগের (ডিবি) নজরদারির ভিত্তিতে বিমানবন্দরে তাকে শনাক্ত করা হয়। ইমিগ্রেশন পুলিশ তার বিদেশযাত্রা প্রক্রিয়ার সময় তাকে থামিয়ে জিএমপিকে অবহিত করে। পরে জিএমপির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার নামে চাঁদাবাজি, জোরপূর্বক দখল এবং একাধিক হত্যাকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া একটি হত্যা মামলাতেও তার নাম রয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এসব মামলার পরিপ্রেক্ষিতে তিনি গোপনে দেশত্যাগের চেষ্টা করছিলেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, গেল আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এলাকায় ব্যাপক প্রভাব খাটাতেন। তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের দমন-পীড়নের অভিযোগ রয়েছে বলে তারা দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে বিল্লাল হোসেন মোল্লা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) সাহেব আলী পাঠান গণমাধ্যমকে বলেন, বিল্লাল হোসেন মোল্লা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow