বিমানে পাশের সিটে বসা যাত্রীকে ধর্ষণ, ভারতীয় গ্রেপ্তার

অস্ট্রেলিয়াগামী বিমানে পাশের সিটে বসা এক নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, ফ্লাইটে সুধীর কুমার চৌহান নামের ওই ব্যক্তি নারী যাত্রীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী দ্রুত কেবিন ক্রুদের বিষয়টি জানান এবং তাকে তৎক্ষণাৎ অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয়। পুলিশ জানায়, কর্তৃপক্ষকে খবর দেওয়ার পর এয়ারলাইন্স কর্মীরা ফ্লাইটের বাকি সময় ওই ব্যক্তির ওপর কড়া নজরদারি রাখেন। বিমানটি অবতরণ করার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে ‘সম্মতিহীন যৌন মিলন’ এবং ‘সম্মতিহীন একাধিক অশালীন আচরণ’-এর অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কর্মকর্তা পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে বলেন, ‘প্রত্যেক যাত্রীর নিরাপদে ভ্রমণ করার অধিকার রয়েছে, বিশেষ করে যখন তারা বিমানের ভেতরে অন্য যাত্রীদের খুব কাছাকাছি থাকেন। যে কেউ যদি কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা আচরণের শিকার হন, তব

বিমানে পাশের সিটে বসা যাত্রীকে ধর্ষণ, ভারতীয় গ্রেপ্তার
অস্ট্রেলিয়াগামী বিমানে পাশের সিটে বসা এক নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, ফ্লাইটে সুধীর কুমার চৌহান নামের ওই ব্যক্তি নারী যাত্রীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী দ্রুত কেবিন ক্রুদের বিষয়টি জানান এবং তাকে তৎক্ষণাৎ অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয়। পুলিশ জানায়, কর্তৃপক্ষকে খবর দেওয়ার পর এয়ারলাইন্স কর্মীরা ফ্লাইটের বাকি সময় ওই ব্যক্তির ওপর কড়া নজরদারি রাখেন। বিমানটি অবতরণ করার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে ‘সম্মতিহীন যৌন মিলন’ এবং ‘সম্মতিহীন একাধিক অশালীন আচরণ’-এর অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কর্মকর্তা পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে বলেন, ‘প্রত্যেক যাত্রীর নিরাপদে ভ্রমণ করার অধিকার রয়েছে, বিশেষ করে যখন তারা বিমানের ভেতরে অন্য যাত্রীদের খুব কাছাকাছি থাকেন। যে কেউ যদি কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা আচরণের শিকার হন, তবে যত দ্রুত সম্ভব এয়ারলাইন্স কর্মী, পুলিশ বা বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের তা জানানোর জন্য উৎসাহিত করা হচ্ছে।’ তিনি আরও যোগ করেন, ‘বিমানে বা বিমানবন্দরে কোনো ধরনের অশালীন আচরণ গ্রহণযোগ্য নয় এবং যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকা অভিযুক্তের পরিচয় শনাক্ত করেছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং আগামী শুক্রবার তার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow