বিমানের বহির্গমন ফ্লাইটে যাত্রীদের উপহার ও বিশেষ খাবার বিতরণের উদ্যোগ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক সব বহির্গমন ফ্লাইটে যাত্রীদের জন্য উপহার সামগ্রী ও বিশেষ খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে। যাত্রীসেবার মান উন্নয়ন ও যাত্রীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এমন উদ্যেগ নেওয়া হয়েছে। রোববার (২৪ মে) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও পড়ুনশাহজালাল বিমানবন্দরে ইডিডি পুনর্বহাল, ওসমানীতে দ্বিতীয় ইডিএস চালু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত উপহার সামগ্রী ঈদের দিন যাত্রীদের মধ্যে বিতরণের লক্ষ্যে আজ রোববার বলাকা ভবনে উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এসব উপহার বিক্রয়সিসির মহাব্যবস্থাপকের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদের দিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে। এছাড়া ঈদের দিন দায়িত্ব পালনরত বিমানের সব শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে উৎসবের আনন্দ কর্মক্ষেত্রেও সমভাবে ভাগাভ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক সব বহির্গমন ফ্লাইটে যাত্রীদের জন্য উপহার সামগ্রী ও বিশেষ খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে।
যাত্রীসেবার মান উন্নয়ন ও যাত্রীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এমন উদ্যেগ নেওয়া হয়েছে। রোববার (২৪ মে) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে ইডিডি পুনর্বহাল, ওসমানীতে দ্বিতীয় ইডিএস চালু
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
উপহার সামগ্রী ঈদের দিন যাত্রীদের মধ্যে বিতরণের লক্ষ্যে আজ রোববার বলাকা ভবনে উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এসব উপহার বিক্রয়সিসির মহাব্যবস্থাপকের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদের দিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে। এছাড়া ঈদের দিন দায়িত্ব পালনরত বিমানের সব শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে উৎসবের আনন্দ কর্মক্ষেত্রেও সমভাবে ভাগাভাগি করা যায়।
এমএমএ/কেএসআর
What's Your Reaction?