বিমানের ভাড়া কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: বিমান ও পর্যটকমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটকমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রবাসী ভাই বোনদের জন্য বিমানের টিকিটের ভাড়া কমানোসহ বিমান বন্দরে যাত্রীদের হয়রানি যাতে না হয়, এর জন্য আমাদের বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মানিকগঞ্জ শহরের শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে উন্নতমানে নিয়ে যাওয়ার জন্য মত প্রকাশ করেছেন। আমরা এর জন্য কাজ করছি। তিনি আরও বলেন, দেশের রেমিট্যান্স যোদ্ধারা যাতে হয়রানির শিকার না হন, এর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। আমরা চাই বিমানের সুনাম যেন আগের জায়গায় ফিরে আসে। মন্ত্রী বলেন, গত সতেরো বছর মানিকগঞ্জে উন্নয়ন হয়নি। জেলায় একটি উন্নত মানের মন্দির নেই। বিভিন্ন জায়গায় সনাতন সম্প্রদায়ের মানুষজনকে সৎকার করার মতো শ্মশান নির্মাণ করা হবে। আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে থাকুন। আমরা সবাইকে নিয়েই একটি অসম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।

বিমানের ভাড়া কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: বিমান ও পর্যটকমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটকমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রবাসী ভাই বোনদের জন্য বিমানের টিকিটের ভাড়া কমানোসহ বিমান বন্দরে যাত্রীদের হয়রানি যাতে না হয়, এর জন্য আমাদের বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মানিকগঞ্জ শহরের শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে উন্নতমানে নিয়ে যাওয়ার জন্য মত প্রকাশ করেছেন। আমরা এর জন্য কাজ করছি।

তিনি আরও বলেন, দেশের রেমিট্যান্স যোদ্ধারা যাতে হয়রানির শিকার না হন, এর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। আমরা চাই বিমানের সুনাম যেন আগের জায়গায় ফিরে আসে।

মন্ত্রী বলেন, গত সতেরো বছর মানিকগঞ্জে উন্নয়ন হয়নি। জেলায় একটি উন্নত মানের মন্দির নেই। বিভিন্ন জায়গায় সনাতন সম্প্রদায়ের মানুষজনকে সৎকার করার মতো শ্মশান নির্মাণ করা হবে। আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে থাকুন। আমরা সবাইকে নিয়েই একটি অসম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow