বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতেও নাগরিক দায়িত্ব পালনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের যুবক মো. সামিউল ইসলাম (৩২)। বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগমুহূর্তে তিনি ভোটকেন্দ্রে হাজির হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী-৪ আসনের সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। সামিউল সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার মো. মনজুরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, বিয়ের দিনেও ভোট দিতে আসার এই সিদ্ধান্ত নিয়ে তিনি তরুণ সমাজের কাছে দায়িত্বশীল নাগরিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। ভোট দেওয়া পর সামিউল ইসলাম বলেন, ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনে ও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট পরে বিয়ে। কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশী মাসুম আহমেদ ও রইজ উদ্দিন তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামিউল সত্যিই অনুপ্রেরণার উদাহরণ। আজ তার মতো যুবককে দেখে আমাদেরও উৎসাহ বাড়লো, যাতে আমরা সকলে দায়িত্বের সঙ্গে ভোট
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতেও নাগরিক দায়িত্ব পালনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের যুবক মো. সামিউল ইসলাম (৩২)। বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগমুহূর্তে তিনি ভোটকেন্দ্রে হাজির হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী-৪ আসনের সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
সামিউল সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার মো. মনজুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, বিয়ের দিনেও ভোট দিতে আসার এই সিদ্ধান্ত নিয়ে তিনি তরুণ সমাজের কাছে দায়িত্বশীল নাগরিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।
ভোট দেওয়া পর সামিউল ইসলাম বলেন, ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনে ও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট পরে বিয়ে।
কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশী মাসুম আহমেদ ও রইজ উদ্দিন তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামিউল সত্যিই অনুপ্রেরণার উদাহরণ। আজ তার মতো যুবককে দেখে আমাদেরও উৎসাহ বাড়লো, যাতে আমরা সকলে দায়িত্বের সঙ্গে ভোট দিতে আসি।
আমিরুল হক/কেএইচকে/এএসএম
What's Your Reaction?