বিরতি শেষে ফের শুরু হবে ভোট গ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে জুমার নামাজ উপলক্ষে এক ঘণ্টার বিরতি চলছে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত মোট ১০২ জন শিল্পী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ৫৭৩ জন ভোটারের প্রায় ১৮ শতাংশ। নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানান, দুপুর ২টা থেকে পুনরায় ভোটগ্রহণ শুরু হবে এবং তা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৯টার দিকে। এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় চৌধুরী। এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান।

বিরতি শেষে ফের শুরু হবে ভোট গ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে জুমার নামাজ উপলক্ষে এক ঘণ্টার বিরতি চলছে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত মোট ১০২ জন শিল্পী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ৫৭৩ জন ভোটারের প্রায় ১৮ শতাংশ। নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানান, দুপুর ২টা থেকে পুনরায় ভোটগ্রহণ শুরু হবে এবং তা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৯টার দিকে। এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় চৌধুরী। এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান। ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটগ্রহণ শেষে রাতেই ভোট গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আজই ঘোষণা করা হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটির ফলাফল।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow