বিশাল ব্যবধানে এগিয়ে জামায়াত আমির ডা. শফিকুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের ৬৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৪১ হাজার ৩৯০ ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট। ফলে এই মুহূর্তে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১১ হাজার ৬৪ ভোট। ঢাকা-১৫ আসনটি মিরপুরের অংশ, ডিএনসিসির ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন। আসনটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৭টি। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এখনও বাকি কেন্দ্রগুলোর ফলাফল পাওয়া না য

বিশাল ব্যবধানে এগিয়ে জামায়াত আমির ডা. শফিকুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের ৬৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৪১ হাজার ৩৯০ ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট। ফলে এই মুহূর্তে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১১ হাজার ৬৪ ভোট।

ঢাকা-১৫ আসনটি মিরপুরের অংশ, ডিএনসিসির ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন। আসনটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৭টি।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

এখনও বাকি কেন্দ্রগুলোর ফলাফল পাওয়া না যাওয়ায় এই আসনের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow