বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- মো. সিফাত (২৩), মো. ওসমান গনি (৩১), টিটু ধর (৩২), মো. মতিন (৩৫), ইউনুছ মোল্লা (৩৬), পান্না বেগম (২৩), হারুন রশিদ (৫৫), মো. মোবারক (৩১), মো. একলাস মোল্লা ওরফে সবুজ (২৫), মো. রাসেল (২৮), মো. আনিছুর রহমান বাবু (২৮), মো. জনি (২৪), মো. নাদিম (৪০), মো. জাহেদুল ইসলাম (১৯), মো. নিজাম (৪০), ইমন (২২), সজিব (২৫), বিমল বাবু (৩৫) ও মো. শুভ (৪০)। যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার (১৫ মে) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরোনো মামলায় একজন, গ্রেফতারি পরোয়ানা মূলে চারজন ও মোবাইল কোর্টে ১১ জন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। কেআর/এমআইএইচএস

বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. সিফাত (২৩), মো. ওসমান গনি (৩১), টিটু ধর (৩২), মো. মতিন (৩৫), ইউনুছ মোল্লা (৩৬), পান্না বেগম (২৩), হারুন রশিদ (৫৫), মো. মোবারক (৩১), মো. একলাস মোল্লা ওরফে সবুজ (২৫), মো. রাসেল (২৮), মো. আনিছুর রহমান বাবু (২৮), মো. জনি (২৪), মো. নাদিম (৪০), মো. জাহেদুল ইসলাম (১৯), মো. নিজাম (৪০), ইমন (২২), সজিব (২৫), বিমল বাবু (৩৫) ও মো. শুভ (৪০)।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার (১৫ মে) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরোনো মামলায় একজন, গ্রেফতারি পরোয়ানা মূলে চারজন ও মোবাইল কোর্টে ১১ জন।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

কেআর/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow