বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সুখবর বাজেটে
দেশের বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর জন্য বড় ধরনের স্বস্তির খবর নিয়ে এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাধীনভাবে চলাফেরা ও জীবনযাত্রার মানোন্নয়নের জন্য ২১ ধরনের সহায়ক সরঞ্জাম বা স্পেশাল অ্যাসিসটিভ ডিভাইস আমদানিতে সব ধরনের কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় এই প্রস্তাব পেশ করেন। বাজেট বক্তৃতার অর্থমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাধীন চলাচলের জন্য সহায়ক ২১ ধরনের স্পেশাল অ্যাসিসটিভ ডিভাইস আমদানিতে সমূদয় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করছি। এসইউজে/কেএসআর
দেশের বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর জন্য বড় ধরনের স্বস্তির খবর নিয়ে এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাধীনভাবে চলাফেরা ও জীবনযাত্রার মানোন্নয়নের জন্য ২১ ধরনের সহায়ক সরঞ্জাম বা স্পেশাল অ্যাসিসটিভ ডিভাইস আমদানিতে সব ধরনের কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় এই প্রস্তাব পেশ করেন।
বাজেট বক্তৃতার অর্থমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাধীন চলাচলের জন্য সহায়ক ২১ ধরনের স্পেশাল অ্যাসিসটিভ ডিভাইস আমদানিতে সমূদয় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করছি।
এসইউজে/কেএসআর
What's Your Reaction?