বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপিত 

‘একসাথে পথ চলি-নিঃসঙ্গতা দূর করি’ প্রতিপাদ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আয়োজনে ১৩তম জাতীয় ও ২১তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। বুধবার ( ৮ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে সমাজকল্যাণ ভবন অডিটরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর ক্রোমোজোম-এর ব্যবস্থাপনা ও করণীয় নিয়ে বক্তব্য উপস্থাপনা করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু নিউরোসায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আব্বাস উদ্দিন খান। ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিশোর ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সরকার অত্যন্ত আন্তরিক। বিপুল জনগোষ্ঠীর এ দেশে অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্য দিয়েও সরকার ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর কিশোর ও প্রতিবন্ধী ব্যক্তিদের সবরকম সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের দেশে ১২ ধরনের প্রতিবন্ধিতা আছে। ডাউন সিনড্রোম প্রতিবন্ধিতা তার মধ্যে একটি। আমাদের দেশে

বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপিত 

‘একসাথে পথ চলি-নিঃসঙ্গতা দূর করি’ প্রতিপাদ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আয়োজনে ১৩তম জাতীয় ও ২১তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার ( ৮ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে সমাজকল্যাণ ভবন অডিটরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর ক্রোমোজোম-এর ব্যবস্থাপনা ও করণীয় নিয়ে বক্তব্য উপস্থাপনা করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু নিউরোসায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আব্বাস উদ্দিন খান।

ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিশোর ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সরকার অত্যন্ত আন্তরিক। বিপুল জনগোষ্ঠীর এ দেশে অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্য দিয়েও সরকার ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর কিশোর ও প্রতিবন্ধী ব্যক্তিদের সবরকম সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের দেশে ১২ ধরনের প্রতিবন্ধিতা আছে। ডাউন সিনড্রোম প্রতিবন্ধিতা তার মধ্যে একটি। আমাদের দেশে ৪ ধরনের স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ৪ লাখ ৫২ হাজার। এর মধ্যে ৮ হাজার ৩০ জন ডাউন সিনড্রোম ব্যক্তি শনাক্ত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় ডাউন সিনড্রোম শিশুরা বেশি পারদর্শী হয়। সেবাযত্ন দিয়ে গড়ে তুলতে পারলে ডাউন সিনড্রোম শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষও সমাজের মূল স্রোতোধারার সঙ্গে সম্পৃক্ত হতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিডি সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুছাম্মৎ শাহীনা আক্তার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow