বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআই’র নানা কর্মসূচি
আগামীকাল বুধবার (২০ মে) বিশ্ব মেট্রোলজি দিবস (World Metrology Day)। ওজন ও পরিমাপ বিষয়ে জনসচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
এ বছরের বিশ্ব মেট্রোলজি দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- "Metrology: Building Trust in Policy Making", যার বাংলা ভাবার্থ ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। এই প্রতিপাদ্যটিতে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পরিমাপের অপরিহার্য গুরুত্ব প্রতিফলিত হয়েছে।
দিবসটি উপলক্ষে পরিমাপ বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স’ (BIPM) এবং ‘ইন্টারন্যাশনাল ব্যুরো অফ লিগ্যাল মেট্রোলজি’ (BIML)-এর প্রধানরা পৃথক বাণী দিয়েছেন।
মেট্রোলজি বা পরিমাপ বিজ্ঞান আধুনিক রাষ্ট্রব্যবস্থা, শিল্পায়ন, আন্তর্জাতিক বাণিজ্য, জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং ভোক্তা অধিকার রক্ষার অন্যতম প্রধান ভিত্তি। সঠিক ও নির্ভ
আগামীকাল বুধবার (২০ মে) বিশ্ব মেট্রোলজি দিবস (World Metrology Day)। ওজন ও পরিমাপ বিষয়ে জনসচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
এ বছরের বিশ্ব মেট্রোলজি দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- "Metrology: Building Trust in Policy Making", যার বাংলা ভাবার্থ ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। এই প্রতিপাদ্যটিতে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পরিমাপের অপরিহার্য গুরুত্ব প্রতিফলিত হয়েছে।
দিবসটি উপলক্ষে পরিমাপ বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স’ (BIPM) এবং ‘ইন্টারন্যাশনাল ব্যুরো অফ লিগ্যাল মেট্রোলজি’ (BIML)-এর প্রধানরা পৃথক বাণী দিয়েছেন।
মেট্রোলজি বা পরিমাপ বিজ্ঞান আধুনিক রাষ্ট্রব্যবস্থা, শিল্পায়ন, আন্তর্জাতিক বাণিজ্য, জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং ভোক্তা অধিকার রক্ষার অন্যতম প্রধান ভিত্তি। সঠিক ও নির্ভরযোগ্য পরিমাপ ছাড়া ন্যায্য বাণিজ্য, মানসম্মত উৎপাদন এবং কোনো দেশের কার্যকর নীতিনির্ধারণ করা সম্ভব নয়।
বিএসটিআই দেশের জাতীয় মান প্রণয়ন প্রতিষ্ঠান হিসেবে পণ্যের মান নিশ্চিতকরণের পাশাপাশি ওজন ও পরিমাপের নির্ভুলতা বজায় রাখা, মেট্রিক পদ্ধতি ও আন্তর্জাতিক এসআই (SI) ইউনিট বাস্তবায়ন এবং লিগ্যাল মেট্রোলজি কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিএসটিআই-এর অধীনে প্রতিষ্ঠিত এই অত্যাধুনিক ল্যাবরেটরিটি জাতীয় পরিমাপ মানদণ্ড সংরক্ষণ, আন্তর্জাতিক ট্রেসেবিলিটি (Traceability) নিশ্চিতকরণ এবং ক্যালিব্রেশন সেবা প্রদানের মাধ্যমে দেশের শিল্প ও বাণিজ্য খাতকে নিরবচ্ছিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে।
একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকার মূল চাবিকাঠি হলো একটি শক্তিশালী ‘ন্যাশনাল কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার’ (NQI)। সরকারি ‘জাতীয় গুণগত মান (পণ্য) ও সেবা নীতি’র আলোকেও বাংলাদেশের এই অবকাঠামো মূলত চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে: মানকরণ (Standardization), মেট্রোলজি (Metrology), কনফরমিটি অ্যাসেসমেন্ট বা টেস্টিং (Testing) ও অ্যাক্রেডিটেশন (Accreditation).
বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআই দেশব্যাপী বিভিন্ন বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বিএসটিআই-এর প্রধান কার্যালয়ের পাশাপাশি সব বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ বিশেষ প্রচার-প্রচারণামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
এছাড়া, দিবসটির গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। জনসাধারণের সচেতনতা বাড়াতে মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে দৃষ্টিনন্দন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড লাগানো হয়েছে।