বিশ্বকাপ উদযাপনে নাস্তায় রাখুন মরক্কোর জনপ্রিয় মাকুদা
ঘরে ঘরে এখন ফুটবল বিশ্বকাপের আমেজ। প্রিয় দল বা দেশের সংস্কৃতি ও খাবার সম্পর্কে জানার আগ্রহও বেড়েছে অনেকের। সেই আগ্রহ থেকে এবার তৈরি করতে পারেন মরক্কোর জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার মাকুদা। আলু দিয়ে তৈরি এই সুস্বাদু খাবারটি মরক্কোর রাস্তার খাবার হিসেবে যেমন পরিচিত, তেমনি ঘরোয়া আয়োজনেও সমান জনপ্রিয়। বাইরে মচমচে আর ভেতরে নরম এই খাবারটি ছোট-বড় সবারই পছন্দ। চাইলে আপনিও বাড়িতেই তৈরি করতে পারেন। এটি সকালের নাস্তায়, বিকেলের হালকা খাবার কিংবা অতিথি আপ্যায়নে দারুণ মানিয়ে যাবে। অল্প কিছু উপকরণ আর কম খরচেই তৈরি করা যায় এই মুখরোচক খাবারটি। বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে যোগ করতে পারেন মরক্কান স্বাদের ছোঁয়া, আর আজই ঘরে তৈরি করে দেখতে পারেন মজাদার মাকুদা। আরও পড়ুন আর্জেন্টিনার বিখ্যাত খাবার মিলানেসা আ কাবায়ো তৈরি করবেন যেভাবে আসুন জেনে নেওয়া বাড়িতেই মাকুদা কীভাবে বানাবেন- উপকরণ সেদ্ধ আলু ২ কাপ ডিম ১টি রসুন কুচি ১ চা চামচ পেঁয়াজ কুচি ১ চা ধনেপাতা কুচি কাপ জিরা গুঁড়া ১চা চামচ হলুদ গুঁড়া ১ চা চামচ গোলমরিচ গুঁড়া আধা২ চা চামচ লবণ স্বাদমতো ব্রেডক্রাম্বস ২-৩ টেবিল চামচ ময়দা আধা কাপ তেল পরিমাণমতো প
ঘরে ঘরে এখন ফুটবল বিশ্বকাপের আমেজ। প্রিয় দল বা দেশের সংস্কৃতি ও খাবার সম্পর্কে জানার আগ্রহও বেড়েছে অনেকের। সেই আগ্রহ থেকে এবার তৈরি করতে পারেন মরক্কোর জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার মাকুদা।
আলু দিয়ে তৈরি এই সুস্বাদু খাবারটি মরক্কোর রাস্তার খাবার হিসেবে যেমন পরিচিত, তেমনি ঘরোয়া আয়োজনেও সমান জনপ্রিয়। বাইরে মচমচে আর ভেতরে নরম এই খাবারটি ছোট-বড় সবারই পছন্দ। চাইলে আপনিও বাড়িতেই তৈরি করতে পারেন।
এটি সকালের নাস্তায়, বিকেলের হালকা খাবার কিংবা অতিথি আপ্যায়নে দারুণ মানিয়ে যাবে। অল্প কিছু উপকরণ আর কম খরচেই তৈরি করা যায় এই মুখরোচক খাবারটি। বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে যোগ করতে পারেন মরক্কান স্বাদের ছোঁয়া, আর আজই ঘরে তৈরি করে দেখতে পারেন মজাদার মাকুদা।
আসুন জেনে নেওয়া বাড়িতেই মাকুদা কীভাবে বানাবেন-
উপকরণ
- সেদ্ধ আলু ২ কাপ
- ডিম ১টি
- রসুন কুচি ১ চা চামচ
- পেঁয়াজ কুচি ১ চা
- ধনেপাতা কুচি কাপ
- জিরা গুঁড়া ১চা চামচ
- হলুদ গুঁড়া ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়া আধা২ চা চামচ
- লবণ স্বাদমতো
- ব্রেডক্রাম্বস ২-৩ টেবিল চামচ
- ময়দা আধা কাপ
- তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে সেদ্ধ করা আলুগুলো একটি বড় পাত্রে নিয়ে ভালোভাবে চটকে নিন। এরপর এতে কুচি করা পেঁয়াজ, রসুন, ধনেপাতা, , জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচ, লবণ এবং ব্রেডক্রাম্ব নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার একটি ডিম ফেটিয়ে আলুর মিশ্রণে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন, যাতে মিশ্রণটি একসঙ্গে আটকে থাকে। এরপর হাতে সামান্য তেল মেখে মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল করে চ্যাপ্টা করে টিক্কি বা প্যাটির আকার দিন।
প্যাটিগুলো তৈরি হয়ে গেলে প্রতিটি প্যাটি হালকাভাবে ময়দায় গড়িয়ে নিন। এতে ভাজার সময় বাইরের অংশ আরও মচমচে হবে। এরপর কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। তেল গরম হলে মাঝারি আঁচে প্যাটিগুলো ছাড়ুন এবং দুই পাশ সোনালি বাদামি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন।
ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে কিচেন টিস্যু ওপর তুলে রাখুন। এরপর সস, মেয়োনিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
এসএকেওয়াই
What's Your Reaction?


